- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
- পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধন
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
» কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
প্রকাশিত: ২৩. নভেম্বর. ২০২৬ | সোমবার
সিলেটে কৃষক-ব্যাংক সংযোগ সম্মেলন
নিউজ ডেস্কঃ
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক খালেদ আহমদ।
তিনি বলেন, প্রাতিষ্ঠানিক ঋণের আওতায় আনতে কৃষকদের ব্যাংক্মুখী হওয়ার অপেক্ষায় না থেকে প্রয়োজনে ব্যাংকারদের কৃষকের দোরগোড়ায় পৌঁছাতে হবে।
শুধু ঋণ বিতরণ করলেই দায়িত্ব শেষ হবে না, ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে নিয়মিত তদারকিও করতে হবে।
“কৃষক পাবে সহজে ঋণ, সমৃদ্ধ হবে বাংলার দিন”– এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক, সিলেট অফিস প্রাঙ্গণে আয়োজিত ‘কৃষক-ব্যাংক সংযোগ সম্মেলন, সিলেট–২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষকদের নির্ভয়ে ও সংকোচহীনভাবে ব্যাংকিং সেবা গ্রহণের আহ্বান জানিয়ে খালেদ আহমদ বলেন, কোন ব্যাংক কৃষিঋণ প্রদানে অনীহা প্রকাশ করলে সংশ্লিষ্ট কৃষক বাংলাদেশ ব্যাংকে অভিযোগ জানাতে পারবেন।
কৃষকদের সঙ্গে ব্যাংকের কার্যকর সংযোগ স্থাপনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কৃষকের মুখে হাসি ফোটাতে পারলেই এ সম্মেলনের প্রকৃত সার্থকতা আসবে।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংক, সিলেট এর ব্যাংকিং বিভাগের পরিচালক আব্দুস সালাম মাহমুদ বলেন, প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ সিলেট বিভাগে কৃষি খাতের বিপুল সম্ভাবনা রয়েছে।
এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষি খাতের উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকগুলোকে আরও কার্যকর ও উদ্যোগী ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন কৃষক ও ব্যাংকারদের সরাসরি সংযোগ স্থাপনে এ ধরনের সম্মেলন আয়োজনের প্রশংসা করেন।
তিনি কৃষিঋণ বিতরণে ব্যাংকারদের আরও দায়িত্বশীল হওয়ার পাশাপাশি বৃহত্তর সিলেটের অঞ্চলভিত্তিক কৃষি সম্ভাবনা চিহ্নিত করার উপর গুরুত্বারোপ করেন।
তিনি আরো বলেন, পরিকল্পিত চাষাবাদ ও কৃষিঋণের যথাযথ ব্যবহার কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দিনব্যাপী আয়োজিত সম্মেলনে স্বাগত বক্তব্য দেন, বাংলাদেশ ব্যাংক, সিলেটের প্রশাসন বিভাগের পরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসান।
তিনি কৃষক ও ব্যাংকারদের মধ্যকার দূরত্ব কমিয়ে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও আন্তরিকতার সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, কৃষক ও ব্যাংকের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি হলে কৃষকদের প্রাতিষ্ঠানিক ঋণপ্রাপ্তি সহজ হবে এবং কৃষি খাত আরও গতিশীল হবে।
বাংলাদেশ ব্যাংক, সিলেটের পরিদর্শন বিভাগের পরিচালক নওশাদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন, অধ্যাপক ড. মোজাম্মেল হক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট; ড. মোহাম্মদ আব্দুল কাহির, উপ পরিচালক, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, সিলেট; মিজ জুলিয়া যেসমিন মিলি, উপপরিচালক (উপসচিব), উপপরিচালকের কার্যালয়, কৃষি বিপণন অধিদপ্তর, সিলেট।
এছাড়া বক্তব্য রাখেন মো. ফয়জুর রহমান শহীর, মূখ্য আঞ্চলিক প্রধান, বাংলাদেশ কৃষি ব্যাংক, রবিউল আলম, মহাব্যবস্থাপক, জনতা ব্যাংক পিএলসি; মো. রেজাউল ইসলাম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি; আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আলীমুল এহছান চৌধুরী, কৃষিবিদ শাহ মামুনুল আহাদ এবং সালেহীন চৌধুরী শুভ প্রমুখ।
বাংলাদেশ ব্যাংক, সিলেটের ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে সিলেট অঞ্চলে কর্মরত বিভিন্ন ব্যাংকের বিভাগীয় ও আঞ্চলিক প্রধান, কৃষক ও কৃষি উদ্যোক্তাগণ সহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সম্মেলন উপলক্ষ্যে সিলেট বিভাগের বিভিন্ন ব্যাংকের মাধ্যমে মোট ১৩৩৪ জন কৃষক ও কৃষি উদ্যোক্তার মধ্যে সর্বমোট ১৯.৬০ কোটি টাকা কৃষিঋণ বিতরণ করা হয় এবং সম্মেলনস্থলে ২১ জন কৃষককে ঋণ প্রদান করা হয়।
এ ছাড়া কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা অর্জনে সাফল্যের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ কৃষি ব্যাংক, জনতা ব্যাংক পিএলসি এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রতিনিধিদের সম্মাননা প্রদান করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ৩ বার
সর্বশেষ খবর
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
- পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
- পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধন


