শিরোনামঃ-

» প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী

প্রকাশিত: ২৩. নভেম্বর. ২০২৬ | সোমবার


Manual6 Ad Code

সুনামগঞ্জে শতাধিক প্রতিষ্ঠানে জেলা পরিষদের চেক বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জে সামাজিক ও গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নে শতাধিক প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মধ্যে ৩ কোটি টাকার বরাদ্দের চেক বিতরণ করেছে জেলা পরিষদ।

পাশাপাশি আরও ৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট সুবিধাভোগীদের কাছে প্রকল্পগুলো হস্তান্তর করা হয়েছে।

Manual5 Ad Code

সোমবার (২৩ নভেম্বর) জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব চেক বিতরণ ও প্রকল্প হস্তান্তর করেন, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মিজানুর রহমান চৌধুরী মিজান।

সুনামগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সমর কুমার পালের পরিচালনায় অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী মিজান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে জেলা পরিষদ কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ও সাধারণ মানুষের জীবনমান পরিবর্তনে যে পরিকল্পনা গ্রহণ করেছেন, তা বাস্তবায়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া এবং অবহেলিত জনপদের অবকাঠামোগত উন্নয়ন তাঁর পরিকল্পনার অন্যতম লক্ষ্য।

Manual7 Ad Code

তিনি আরও বলেন, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান, রাস্তাঘাটসহ জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের উন্নয়ন সরাসরি সাধারণ মানুষের উপকারে আসে।

Manual8 Ad Code

জেলা পরিষদ সব সময় মানুষের প্রয়োজন ও এলাকার উন্নয়নকে গুরুত্ব দিয়ে কাজ করছে।

Manual3 Ad Code

বরাদ্দপ্রাপ্ত অর্থ যথাযথভাবে কাজে লাগিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন নিশ্চিত করতে হবে। জেলার প্রত্যন্ত অঞ্চলের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে জেলা পরিষদের সহযোগিতা অব্যাহত থাকবে।

এসময় জেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৭ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30