শিরোনামঃ-

» অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম

প্রকাশিত: ২৩. নভেম্বর. ২০২৬ | সোমবার

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী অপশক্তি অগ্নিসন্ত্রাস ও নাশকতার মাধ্যমে তাদের ফ্যাসিবাদী আচরণ জাতির সামনে উন্মোচন করেছে।

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা ও নিষ্ক্রিয়তার সুযোগে পতিত ফ্যাসিস্ট গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্য রুখে দাঁড়াতে আগামী বুধবার (২৫ নভেম্বর) সিলেটের রেজিস্ট্রারি মাঠে জামায়াত ঘোষিত সমাবেশ সফল করতে হবে।

তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য সুদৃঢ় করতে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নেই। সরকারকে শুধু কথায় নয়, কাজের মাধ্যমে জাতীয় ঐক্যের প্রমাণ দিতে হবে।

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের শক্তি ঐক্যবদ্ধ থাকলে পতিত ফ্যাসিস্ট আওয়ামী অপশক্তি পালানোর পথ খুঁজে পাবে না। জামায়াত দেশ ও জাতির স্বার্থে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

তিনি সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় আগামী বুধবার (২৫ নভেম্বর) বেলা ২টায় সিলেটের রেজিস্ট্রারি মাঠে জেলা ও মহানগর জামায়াত ঘোষিত বিক্ষোভ সমাবেশ সফলের লক্ষ্যে মহানগর জামায়াত আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

Manual3 Ad Code

মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আনওয়ার হোসাইন খান ও অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট মহানগর নায়েবে আমীর ও আসন্ন সিসিক নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল, মহানগর নায়েবে আমীর ডাক্তার মো. ফখরুল ইসলাম, মহানগর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মো. আব্দুর রব ও জাহেদুর রহমান চৌধুরী প্রমুখ।

সভায় বুধবারের সমাবেশে মহানগরীর প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিট থেকে সর্বোচ্চসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়।

Manual4 Ad Code

এ লক্ষ্যে থানা ও ওয়ার্ড পর্যায়ে প্রচার-প্রচারণা জোরদার, নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন করতে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সমাবেশ সুশৃঙ্খল ও সফল করতে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব বণ্টনের বিষয়েও আলোচনা হয়।

Manual5 Ad Code

সভায় নেতৃবৃন্দ বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

কোন অপশক্তি যেন অগ্নিসন্ত্রাস, নাশকতা ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সমাবেশ সফল করতে সর্বস্তরের নেতাকর্মী ও নগরবাসীর প্রতি আহ্বান জানান তারা।

সভায় সিলেট মহানগর জামায়াতের কর্মপরিষদ ও শুরা সদস্য এবং বিভিন্ন থানা আমীর ও সেক্রেটারিগণ উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30