শিরোনামঃ-

» লন্ডনে বড় ধরণের অগ্নিকান্ডে সিলেটি এক পরিবার আহত

প্রকাশিত: ২১. জানুয়ারি. ২০১৯ | সোমবার

Manual1 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ পূর্ব লন্ডনের বেথনাল গ্রীণ এলাকায় একটি বড় ধরণের অগ্নিকান্ড থেকে রক্ষা পেয়েছে একটি বাঙ্গালীি সিলেটি পরিবার।

সোমবার (২১ জানুয়ারি) বিকালে একটি ফ্লাটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে স্বামী-স্ত্রী ২ জন আহত হয়েছেন।

Manual3 Ad Code

জানা যায়, বেথনাল গ্রীণ এলাকার ব্যানক্রফট হাউসের চার ফ্লোর বিশিষ্ট ভবনের চতুর্থ ফ্লোরের একটি ফ্লাটে সোমবার (২১ জানুয়ারি) বিকাল আনুমানিক সাড়ে ৩ টার দিকে অগ্নিপাতের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের পর ফ্লাটের স্থানীয় বাসিন্দারা পানি দিয়ে আগুন দমনের চেষ্টা করেন।

Manual8 Ad Code

পরে ফায়ার ব্রিগেড এসে পুরো আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে ঐ পরিবারের স্বামী-স্ত্রী ২ জন আহত হয়েছেন। মহিলার অবস্থা গুরুতর।

তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওয়েলহিটার ভস্মীভূত হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১০৬৪ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031