শিরোনামঃ-

» লন্ডনে অগ্নিকান্ড; নিহতের প্রকৃত সংখ্যা নিয়ে বিতর্ক

প্রকাশিত: ১৬. জুন. ২০১৭ | শুক্রবার

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্কঃ শহরের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকান্ডে আসলে ঠিক কত মানুষ নিহত হয়েছে? পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী এ পর্যন্ত সেখানে নিহতের সংখ্যা ত্রিশ। আরো বহু মানুষ এখনো নিখোঁজ। কিন্তু তাদের সংখ্যা কত! তার সঠিক হিসেব কর্তৃপক্ষ দিতে পারছে না।

কিন্তু ব্রিটেনের একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী লিলি অ্যালেন দাবি করেছেন- লন্ডনের গ্রেনফেল টাওয়ারে নিহতের প্রকৃত সংখ্যা আসলে ধামাচাপা দেয়ার চেষ্টা করা হচ্ছে। আরেক জন শিল্পী র‍্যাপার আকালা দাবি করছেন, নিহতের সংখ্যা কমিয়ে দেখানো হচ্ছে।

Manual4 Ad Code

সোশ্যাল মিডিয়ায় জল্পনা চলছে যে গ্রেনফেল টাওয়ারে নিহতের প্রকৃত সংখ্যা যে অনেক বেশি সেটি মিডিয়া জানে, তারপরও তারা প্রকৃত সংখ্যা প্রচার করছে না।

Manual4 Ad Code

5বিবিসি বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছে-  এই ঘটনায় অন্তত ৭৬ জন এখনো নিখোঁজ রয়েছে। এদের মধ্যে রয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত একটি পরিবারের পাঁচ সদস্য।

Manual1 Ad Code

নিহতের প্রকৃত সংখ্যা কত! তা জানানোর দায়িত্ব লন্ডনের মেট্রোপলিটন পুলিশের। তাদের দিক থেকে অবশ্য এখনো পর্যন্ত নিহতের সংখ্যা কত হতে পারে তার কোন পরিস্কার ধারণা দেয়া হয়নি।

এই অগ্নিকান্ডের ঘটনা নিয়ে ব্রিটেনে প্রধানমন্ত্রী তেরেসা মে’র সরকার প্রচন্ড সমালোচনার মুখে পড়েছে। প্রধানমন্ত্রী তেরেসা মে বৃহস্পতিবার (১৫ জুন) ঘটনাস্থলে গেলেও কেন ঘটনার শিকার পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করেন নি তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।

সূত্র: বিবিসি বাংলা

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৯১৯ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031