শিরোনামঃ-

» পশ্চিম লন্ডনে বহুতল ভবনে ভয়াবহ আগুন; আটকা পড়ে আছে অনেক মানুষ

প্রকাশিত: ১৪. জুন. ২০১৭ | বুধবার

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিম লন্ডনে লাটিমার রোডের একটি ২৭তলা ভবনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা বলছে- ভবনে বহু মানুষ আটকা পড়ে আছে।

Manual8 Ad Code

গ্রেনফেল টাওয়ার নামের ওই আবাসিক ভবনটিতে ব্রিটিশ সময় মঙ্গলবার (১৩ জুন) রাত সোয়া একটার দিকে আগুন লাগে।

প্রায় দুইশোর মতো দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

Manual8 Ad Code

ভবনটি ধসে পড়ার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেয়ার চেষ্টা করা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিবিসির অ্যান্ডি মুর জানিয়েছেন- পুরো ভবনটি আগুনে জ্বলছে এবং ভবনটি ধসে পড়ারও আশঙ্কা করা হচ্ছে।

Manual7 Ad Code

ওই ভবনের আগুন নিয়ন্ত্রণে আনতে লন্ডন ফায়ার ব্রিগেড ৪০টি ফায়ার ইঞ্জিন পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলছে-তারা ছাদের ওপর থেকে আলো নাড়ানো দেখেছে। তাদের ধারণা ভবনের লোকজন ছাদের ওপর থেকে টর্চের আলো দিয়ে সাহায্য চাইছে। আর্তনাদও তারা শুনতে পেয়েছেন। তাদের ভাষ্য অনুযায়ী ছাদে আগুন পৌঁছাতে আর বেশি দেরী নেই।

সুত্র: বিবিসি

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭৬৫ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031