শিরোনামঃ-

» সিসি ক্যামেরায় ধরা পড়লো আম্বরখানা এলাকায় ছিনতাইয়ের দৃশ্য

প্রকাশিত: ০৫. মে. ২০১৬ | বৃহস্পতিবার


Manual5 Ad Code

সিলেট বাংলা নিউজঃ সিলেট নগরীর আম্বরখানা এলাকায় একটি ছিনতাইয়ের দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়েছে। স্থানীয় কাউন্সিলর রেজওয়ান আহমদের বসানো সিসি ক্যামেরায় এ দৃশ্য ধরা পড়েছে বলে জানা গেছে।

Manual8 Ad Code

জানা গেছে, নগরীর খাসদবির এলাকার বাসিন্দা শাহেদ আহমদ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে শনিবার রাত সাড়ে ১১টার দিকে বাসায় ফিরছিলেন।

Manual2 Ad Code

বড়বাজার গলির মূখে যাওয়া মাত্র ৩টি মোটরসাইকেলে করে ৬ জন ছিনতাইকারী তাকে গতিরোধ করে। এ সময় অস্ত্রের ভয় দেখিয়ে শাহেদ আহমদের সঙ্গে থাকা ৪ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা।

Manual6 Ad Code

তবে ছিনতাইয়ের এ দৃশ্য স্থানীয় কাউন্সিলর রেজওয়ান আহমেদর সিসি ক্যামেরায় ধরা পড়েছে।

কাউন্সিলর রেজওয়ান আহমদ জানান, ছিনতাইয়ের দৃশ্যটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে। তিনি ঢাকায় অবস্থান করছেন জানিয়ে বলেন, সিলেট আসার পর বিষয়টি খতিয়ে দেখা হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৫১ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30