শিরোনামঃ-

» ওসমানী হাসপাতালে ফটো সাংবাদিক রেজা রুবেল’র উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে (বিপিজেএ) সিলেট

প্রকাশিত: ২৯. অক্টোবর. ২০২৬ | বৃহস্পতিবার

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসাসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল’র উপর সিলেট এম এ জি ওসমানী হাসপাতালের ইন্টার্ন ডাক্তার কর্তৃক বরবর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ক্ষোভ জানিয়েছে ফটো জার্নালিস্ট এসাসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নগরীর মধুবনস্থ নিজস্ব কার্যালয়ে জরুরি সভায় এই প্রতিবাদ জানানো হয়।

Manual5 Ad Code

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আমরা অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সাথে জানাচ্ছি যে, আমাদের সংগঠনের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, পেশাদার ফটো সাংবাদিক রেজা রুবেল এবং সাংবাদিক নিবেন্দু তালুকদারের ওপর সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একদল ইন্টার্ন চিকিৎসক বর্বর কায়দায় হামলা চালিয়েছেন।

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর এই ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত এবং নগ্ন হস্তক্ষেপ।

আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, চিকিৎসকদের কাজ হচ্ছে মানুষের সেবা করা এবং জীবন বাঁচানো। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজ তারা সেবামূলক পেশাকে ভুলে ক্ষমতার অপব্যবহার করছেন।

Manual2 Ad Code

ওসমানী হাসপাতালে চিকিৎসকদের হাতে সাংবাদিক, রোগী এবং রোগীর স্বজনেরা প্রতিনিয়ত হেনস্তার শিকার হচ্ছেন। এই নৈরাজ্য আর চলতে দেওয়া যায় না।

Manual7 Ad Code

আমরা অবিলম্বে এই বর্বরোচিত হামলার সাথে জড়িতদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

Manual4 Ad Code

অন্যথায়, সাংবাদিক সমাজ চুপ করে বসে থাকবে না দাবি আদায়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

জরুরি সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসাসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির লিটন, সহ-সভাপতি শেখ আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বি,  সহ-সাধারণ সম্পাদক এস এম সুজন, কার্যনির্বাহী কমিটির সদস্য ইউসুফ আলী, আজমল আলী প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১১১ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031