শিরোনামঃ-

» ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা : এমজাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ

প্রকাশিত: ২৯. অক্টোবর. ২০২৬ | বৃহস্পতিবার


Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার অবহেলার অভিযোগকে কেন্দ্র করে সেবা গ্রহীতার স্বজনদের সঙ্গে বিরোধের জেরে হামলার ঘটনা ধারণ করতে গিয়ে দুই সাংবাদিক রেজা রুবেল ও নিবেন্দু তালুকদার ইন্টার্ন চিকিৎসকদের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

Manual7 Ad Code

আহত সাংবাদিকদের হাসপাতালের জরুরি বিভাগ থেকে চিকিৎসার টিকিট না দেওয়ার অভিযোগও অত্যন্ত উদ্বেগজনক। পরে তাঁরা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্য হন।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেটের (এমজাস) আহ্বায়ক মাসুদ আহমেদ রনি ও সদস্য সচিব এইচ এম শহীদুল ইসলাম।

এক যৌথ প্রতিবাদ বিবৃতিতে তাঁরা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত।

Manual4 Ad Code

চিকিৎসকের মতো মহান পেশায় নিয়োজিত ব্যক্তিদের কাছ থেকে মানবিক আচরণ ও পেশাগত দায়িত্বশীলতা প্রত্যাশিত।

Manual5 Ad Code

অথচ সাংবাদিকদের ওপর হামলা এবং আহত অবস্থায় তাঁদের চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ অত্যন্ত নিন্দনীয়।

Manual2 Ad Code

বিবৃতিতে তাঁরা আরও বলেন, রোগী ও স্বজনদের সঙ্গে দুর্ব্যবহার, চিকিৎসাসেবা নিয়ে হয়রানি এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

কোন পেশাগত পরিচয়ই আইন নিজের হাতে তুলে নেওয়া কিংবা কাউকে ভয়ভীতি প্রদর্শনের অধিকার দেয় না।

এমজাসের নেতৃবৃন্দ সাংবাদিক রেজা রুবেল ও নিবেন্দু তালুকদারের ওপর হামলার অভিযোগের সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং আহত সাংবাদিকদের চিকিৎসা না দেওয়ার অভিযোগের যথাযথ তদন্তের দাবি জানান।

একই সঙ্গে তাঁরা হাসপাতালের চিকিৎসাসেবার মান, রোগী ও স্বজনদের নিরাপত্তা এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১১২ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031