- নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ
- প্রস্তুতি সভা অনুষ্ঠিত; ১৪ দল নিয়ে নভেম্বরে সিলেটে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
- বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনে সিসিক প্রশাসক
- ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সিলেট অনলাইন প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ
- ওসির নেতৃত্বে দিরাইয়ে আট গ্রাম জুয়া ও মাদক নিমূল কমিটি গঠন
- ওসমানী হাসপাতালে ফটো সাংবাদিক রেজা রুবেল’র উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে (বিপিজেএ) সিলেট
- ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা : এমজাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ
- সিলেটের সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের নিন্দা ও প্রতিবাদ
- নেপালে প্রথম সাউরাহা ওপেন ইন্টারন্যাশনাল তায়কোয়ানডো চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ দলের অংশগ্রহণ
- গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যুবদলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে : এস টি এম ফখর উদ্দিন
» সিলেটের সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের নিন্দা ও প্রতিবাদ
প্রকাশিত: ২৯. অক্টোবর. ২০২৬ | বৃহস্পতিবার
নিউজ ডেস্কঃ
সিলেটের এমএজি ওসমানী হাসপাতালে সাংবাদিকদের উপর ন্যাক্কারজনক হামলা করে রক্ত ঝরিয়েছে ইন্টার্ন চিকিৎসকরা।
রোগীর স্বজনদের মারধরের ঘটনার তথ্য সংগ্রহ ও ছবি তুলতে গিয়ে ইন্টার্ন চিকিৎসকদের হামলায় আহত হন দুই সাংবাদিক।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে হাসপাতালে ডাক্তারদের হামলায় রক্তাক্ত আহত হয়েছেন, দৈনিক শ্যামল সিলেট পত্রিকার ফটো সাংবাদিক রেজা রুবেল ও সিলেটভিউ২৪ডটকমের স্টাফ রিপোর্টার নিবেন্দু তালুকদার।
সাংবাদিকদের উপর এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের (সিউজা) নেতৃবৃন্দ।
পেশাগত দায়িত্ব পালনে বাধাগ্রস্ত করতে সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুবর্ণা হামিদ ও সাধারণ সম্পাদক শাকিলা ববি।
ওসমানী হাসপাতালের মতো জায়গায় ইন্টার্ন চিকিৎসকদের এধরনের সন্ত্রাসী হামলা সাংবাদিকদের কণ্ঠরোধের এক জঘন্য চক্রান্ত উল্লেখ করে যৌথ বিবৃতিতে তাঁরা বলেন, সিলেট ওসমানী হাসপাতালের বেশিরভাগ ইন্টার্ন চিকিৎসক দিন দিন বেপরোয়া হয়ে উঠেছেন।
সাধারণ মানুষ যারা ওসমানী হাসপাতালে চিকিৎসা নিতে যান তাদেরকে তারা মানুষই মনে করেন না। যখন তখন রোগী ও রোগীর স্বজনদের উপর হামলা করেন ইন্টার্ন চিকিৎসকরা।
এখন তাঁরা সাংবাদিকদের টার্গেট করছেন। কারণ তাদের অপকর্মের প্রমাণ সাংবাদিকদের ক্যামেরায় রেকর্ড হয়ে যায়।
বৃহস্পতিবার রাতে ওসমানী হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা সাংবাদিকদের সাথে ফৌজদারি অপরাধ করেছেন।
তাই এই ঘটনায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবিলম্বে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা ও আইনি শাস্তির মুখোমুখি করতে দাবী জানাচ্ছি।
এই সংবাদটি পড়া হয়েছে ১১২ বার
সর্বশেষ খবর
- নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ
- প্রস্তুতি সভা অনুষ্ঠিত; ১৪ দল নিয়ে নভেম্বরে সিলেটে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
- বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনে সিসিক প্রশাসক
- ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সিলেট অনলাইন প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ
- ওসির নেতৃত্বে দিরাইয়ে আট গ্রাম জুয়া ও মাদক নিমূল কমিটি গঠন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর