শিরোনামঃ-

» গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যুবদলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে : এস টি এম ফখর উদ্দিন

প্রকাশিত: ২৯. অক্টোবর. ২০২৬ | বৃহস্পতিবার


Manual7 Ad Code

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওসমানীনগর উপজেলা যুবদলের র‌্যালি ও সমাবেশ

ওসমানীনগর প্রতিনিধিঃ

Manual3 Ad Code

ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন বলেছেন, যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Manual6 Ad Code

গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সংগঠনের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

Manual7 Ad Code

তিনি বলেন, যেকোন সংগঠনের অগ্রগতির জন্য সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা ও নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যুবসমাজের শক্তি ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করতে হবে।

এ জন্য নেতাকর্মীদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, যুবসমাজ দেশের একটি গুরুত্বপূর্ণ শক্তি। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও সামাজিক উন্নয়নে যুবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সংগঠনের প্রতিটি পর্যায়ের নেতাকর্মীদের মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে তাদের সমস্যা ও প্রত্যাশা উপলব্ধি করার আহ্বান জানান তিনি।

Manual3 Ad Code

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৩টায় ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওসমানীনগর উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওসমানীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক ফজল আহমদ জনির সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ইসলাম উদ্দিনের পরিচালনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল বলেন, যুবদল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম শক্তি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে যুবদলের নেতাকর্মীদের কাজ করতে হবে।

আগামী দিনের যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে যুবসমাজকে ঐক্যবদ্ধ থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক রেদওয়ান আহমদ, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক সৈয়দ মোফাজ্জল আলী এবং ওসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিক আলী, ওসমানীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম ছালিক মেম্বার।

এসময় উপস্থিত ছিলেন, আবুল কালাম, নুরুল ইসলাম রেজন, আনহার মিয়া, আকিক চৌধুরী ও জাকির হোসেন বদরুল; সদস্য আবদুল গফুর, আবুল কালাম আজাদ, ওয়েস মিয়া আক্কাস, তছির আলী, সৈয়দ ফয়সল আলী, বাবু সনজিদ বেনাজি ও কবির মিয়া, আক্তার মিয়া; ওসমানীনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুয়েব আহমদ এবং দয়ামীর ইউনিয়ন যুবদলের সভাপতি কাওছার আহমদ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়ালাবাজারে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

এতে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১১৩ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031