- নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ
- প্রস্তুতি সভা অনুষ্ঠিত; ১৪ দল নিয়ে নভেম্বরে সিলেটে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
- বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনে সিসিক প্রশাসক
- ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সিলেট অনলাইন প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ
- ওসির নেতৃত্বে দিরাইয়ে আট গ্রাম জুয়া ও মাদক নিমূল কমিটি গঠন
- ওসমানী হাসপাতালে ফটো সাংবাদিক রেজা রুবেল’র উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে (বিপিজেএ) সিলেট
- ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা : এমজাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ
- সিলেটের সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের নিন্দা ও প্রতিবাদ
- নেপালে প্রথম সাউরাহা ওপেন ইন্টারন্যাশনাল তায়কোয়ানডো চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ দলের অংশগ্রহণ
- গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যুবদলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে : এস টি এম ফখর উদ্দিন
» বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনে সিসিক প্রশাসক
প্রকাশিত: ২৯. অক্টোবর. ২০২৬ | বৃহস্পতিবার
নিউজ ডেস্কঃ
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নগরীর ২৩ ও ১৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ও অবকাঠামো পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে তিনি এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।
পরিদর্শনকালে সিসিক প্রশাসক প্রথমে ২৩ নম্বর ওয়ার্ডের মেন্দিবাগ এলাকায় যান।
এ সময় স্থানীয় বাসিন্দারা হলদিছড়ার পাশে গড়ে ওঠা অপরিকল্পিত বিভিন্ন স্থাপনা তাকে দেখান।
বাসিন্দারা জানান, এসব স্থাপনার কারণে ছড়া সংকুচিত হয়ে পানি নিষ্কাশন স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, যার ফলে সামান্য বৃষ্টিতেই বর্ষা মৌসুমে এলাকায় বন্যা ও তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং এতে চরম ভোগান্তিতে পড়েন তারা।
সিসিক প্রশাসক এলাকাবাসীর অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং উদ্ভূত সমস্যা সমাধানে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
এ সময় সিসিকের সহকারী প্রকৌশলী আহমদ হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মইন উদ্দিন সহ কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মেন্দিবাগ পরিদর্শন শেষে সিসিক প্রশাসক ১৫ নম্বর ওয়ার্ডের যতরপুরস্থ ‘আল হামরা জামে মসজিদ’ পরিদর্শন করেন।
সেখানে তিনি স্থানীয় প্রতিনিধি ও মসজিদ কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় আল হামরা জামে মসজিদের মোতওয়াল্লী আব্দুল মুকিত চৌধুরী, বেলাল আহমদ চৌধুরী, তফাজ্জুল হুসেন খান, মখলিছুর রহমান, অহিদ উদ্দিন, মসজিদের ইমাম হাফিজ মাওলানা মনিরুল আলম, মাওলানা ইসলাম উদ্দিন, শুয়াইব আহমদ শুয়েব, আব্দুস সবুর রাসেল সহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১০৩ বার
সর্বশেষ খবর
- নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ
- প্রস্তুতি সভা অনুষ্ঠিত; ১৪ দল নিয়ে নভেম্বরে সিলেটে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
- বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনে সিসিক প্রশাসক
- ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সিলেট অনলাইন প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ
- ওসির নেতৃত্বে দিরাইয়ে আট গ্রাম জুয়া ও মাদক নিমূল কমিটি গঠন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর