- নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ
- প্রস্তুতি সভা অনুষ্ঠিত; ১৪ দল নিয়ে নভেম্বরে সিলেটে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
- বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনে সিসিক প্রশাসক
- ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সিলেট অনলাইন প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ
- ওসির নেতৃত্বে দিরাইয়ে আট গ্রাম জুয়া ও মাদক নিমূল কমিটি গঠন
- ওসমানী হাসপাতালে ফটো সাংবাদিক রেজা রুবেল’র উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে (বিপিজেএ) সিলেট
- ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা : এমজাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ
- সিলেটের সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের নিন্দা ও প্রতিবাদ
- নেপালে প্রথম সাউরাহা ওপেন ইন্টারন্যাশনাল তায়কোয়ানডো চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ দলের অংশগ্রহণ
- গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যুবদলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে : এস টি এম ফখর উদ্দিন
» প্রস্তুতি সভা অনুষ্ঠিত; ১৪ দল নিয়ে নভেম্বরে সিলেটে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
প্রকাশিত: ২৯. অক্টোবর. ২০২৬ | বৃহস্পতিবার
নিউজ ডেস্কঃ
সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আগামী নভেম্বরে শুরু হতে যাচ্ছে ‘রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’।
টুর্নামেন্টে সিলেট সিটি কর্পোরেশনের একটি এবং সিলেটের ১৩টি উপজেলার ১৩টিসহ মোট ১৪টি দল অংশগ্রহণ করবে।
টুর্নামেন্ট সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সভাকক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সিসিক প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলু এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেজাউল করিম নাচনের যৌথ পরিচালনায় এতে আমন্ত্রিত অতিথিরা বক্তব্য দেন।
সভায় বক্তব্য রাখেন, সংসদ সদস্য এমএ মালিক, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দিন এবং জিয়াউল গনি আরেফিন জিল্লুর, নজিবুর রহমান নজিব, হাজি মিলাদ, আবুল কাশেম।
সভাপতির বক্তব্যে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান সিলেটের এক উজ্জ্বল নক্ষত্র ও কৃতি সন্তান।
তিনি তাঁর কর্মের মাধ্যমে সিলেটকে দেশজুড়ে গৌরবান্বিত করেছেন।
আজীবন দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাওয়া এই গুণী ব্যক্তিত্বের নামে ফুটবল টুর্নামেন্ট আয়োজন একটি অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ।
টুর্নামেন্ট আয়োজনে সবার আন্তরিক সহযোগিতা কামনা করে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন তিনি।
প্রস্তুতি সভায় বিভাগীয়, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও ক্রীড়া সংগঠক ও ফুটবল খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১০২ বার
সর্বশেষ খবর
- নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ
- প্রস্তুতি সভা অনুষ্ঠিত; ১৪ দল নিয়ে নভেম্বরে সিলেটে ‘মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’
- বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনে সিসিক প্রশাসক
- ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সিলেট অনলাইন প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ
- ওসির নেতৃত্বে দিরাইয়ে আট গ্রাম জুয়া ও মাদক নিমূল কমিটি গঠন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর