শিরোনামঃ-

» রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশিত: ১৭. নভেম্বর. ২০২৬ | মঙ্গলবার


Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সিলেট ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতালের আয়োজনে এবং রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকাল ২টা ৩০ মিনিট পর্যন্ত সিলেট জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণের ২নং বার হলের (আইনজীবী সমিতির ২নং হল) সামনে এই ক্যাম্প পরিচালিত হয়।

দিনব্যাপী এই কর্মসূচিতে মোট ৭৩১ জনকে বিনামূল্যে সেবা প্রদান করা হয়।

‘সচেতন হই, একসাথে সুস্থ থাকি, ডায়াবেটিস প্রতিরোধে এগিয়ে আসি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ক্যাম্পে সেবাগ্রহীতাদের ফ্রি ব্লাড গ্লুকোজ পরীক্ষা, ডায়াবেটিসের ঝুঁকি মূল্যায়ন, খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম ও ওজন নিয়ন্ত্রণ বিষয়ক পরামর্শ এবং প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য সুপারিশ করা হয়।

ক্লাব সভাপতি রোটারিয়ান পিপি ইঞ্জিনিয়ার রুহুল আলম খান (পিএইচএফ) এর-সভাপতিত্বে ও সেক্রেটারি রোটারিয়ান নিশি কান্ত দাস (আরএফএসএম)-এর পরিচালনায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, প্রধান অতিথি সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সুহেল।

Manual6 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জোবায়ের বখত জুবের।

রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের পক্ষ থেকে কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রোটারিয়ান পিপি হুমায়ূন ইসলাম কামাল (আরএফএসএম), রোটারিয়ান পিপি সিদ্দিকুর রহমান (পিএইচএফ), রোটারিয়ান পিপি বিকাশ কান্তি দাশ (পিএইচএফ), রোটারিয়ান পিপি অ্যাডভোকেট শহীদুল ইসলাম (পিএইচএফ), রোটারিয়ান পিপি নজরুল ইসলাম (পিএইচএফ) প্রমুখ।

ক্যাম্পে বক্তারা বলেন, ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি স্বাস্থ্যসমস্যা। সময়মতো পরীক্ষা, সচেতনতা ও নিয়মিত চিকিৎসার মাধ্যমে এ রোগের জটিলতা অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। অনেক মানুষ সচেতনতার অভাবে ডায়াবেটিস পরীক্ষা করান না।

Manual8 Ad Code

ফলে পরবর্তী সময়ে নানা শারীরিক জটিলতার সম্মুখীন হন। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ গ্রহণের বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

Manual1 Ad Code

তাঁরা আরও বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Manual6 Ad Code

বিশেষ করে কর্মব্যস্ত মানুষের জন্য এমন উদ্যোগ স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ সৃষ্টি করে। ভবিষ্যতেও মানবিক ও জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

এই সংবাদটি পড়া হয়েছে ১০৭ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30