- জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন খুলনা
- উন্নয়ন কাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক; অপ্রশস্ত ও ভাঙাচোরা সব সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে
- জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে সায়েরা বেগম ঝর্ণার অভিনন্দন
- সিলেটে স্বপ্ন পূরণ পেশাজীবী সমবায় সমিতির পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত
- অ্যাডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরীর সোনালী ব্যাংক থেকে ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি
- আওয়ামী সন্ত্রাসী নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
- সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
- মওলানা ভাসানী ফাউন্ডেশন সিলেটের আলোচনা সভা
- অধিক্ষেত্র সুরক্ষা সহ পাঁচ দফা দাবিতে সিলেটে নিকাহ্ রেজিস্ট্রারদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি
» জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন খুলনা
প্রকাশিত: ১৭. নভেম্বর. ২০২৬ | মঙ্গলবার
নিউজ ডেস্কঃ
সিলেটে শেষ রাউন্ডের শেষ দিনের খেলায় রংপুর বিভাগকে ৯ উইকেটে হারিয়ে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) এবারের আসরের চ্যাম্পিয়ন হয়েছে খুলনা বিভাগ।
খুলনার সামনে সমীকরণটা ছিল এমন, শুধু হার এড়ালেই হতো। কিন্তু শেষ ম্যাচে বিজয়ী হয়েই রেকর্ড ৮ম শিরোপা জিতল তারা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে প্রাইজমানি ও সিল এবং ব্যক্তিগত অর্জনের জন্য পুরস্কার তুলে দেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক, ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিসিবির পরিচালক ও জাতীয় ক্রিকেট লিগের চেয়ারম্যান সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, বিসিবির কাউন্সিলর আশরাফ হোসেন আরমান, বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইমাম মো. কাওসার এবং সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্যসচিব সিদ্দিকুর রহমান পাপলু।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুর বিভাগের মুখোমুখি হয়েছিল খুলনা।
প্রথম ইনিংসে রংপুর সংগ্রহ করে ৩৩৮ রান। জবাবে ৩২২ রানে অলআউট হয় খুলনা। দ্বিতীয় ইনিংসে রংপুর মঙ্গলবার ১৮৪ রানে গুটিয়ে যায়। পরে চতুর্থ ইনিংসে খুলনার লক্ষ্য দাঁড়ায় ২০২ রান।
জবাবে ব্যাট করতে নেমে এনামুল হক বিজয় ও আজিজুল হাকিম তামিমের উদ্বোধনী জুটিতেই আসে ১২৩ রান। বিজয় ৬৮ বলে ৮১ রানের ঝোড়ো ইনিংস খেলে বিদায় নেন।
এরপর কালাম সিদ্দিকিকে নিয়ে জয় নিশ্চিত করেন তামিম। ১২৩ বলে ৭৮ রান করেন আজিজুল হাকিম তামিম। ৫৫ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন কালাম।
মাত্র ১ উইকেট হারিয়ে ৪০ ওভারে জয় তুলে নেয় খুলনা। দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন সফর আলী।
এর আগে প্রথম ইনিংসে খুলনার হয়ে সেঞ্চুরি হাঁকান নুরুল হাসান সোহান। সফর আলী খুলনার হয়ে প্রথম ইনিংসে পান ৪ উইকেট।
খুলনার শিরোপা নিশ্চিত হওয়ায় রানার-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে সিলেট বিভাগকে।
এই সংবাদটি পড়া হয়েছে ১০১ বার
সর্বশেষ খবর
- জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন খুলনা
- উন্নয়ন কাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক; অপ্রশস্ত ও ভাঙাচোরা সব সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে
- জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে সায়েরা বেগম ঝর্ণার অভিনন্দন
- সিলেটে স্বপ্ন পূরণ পেশাজীবী সমবায় সমিতির পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর