শিরোনামঃ-

» উন্নয়ন কাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক; অপ্রশস্ত ও ভাঙাচোরা সব সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে

প্রকাশিত: ১৭. নভেম্বর. ২০২৬ | মঙ্গলবার


Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual3 Ad Code

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে ব্যাপক উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে।

আগামী দিনে নগরীতে কোন কাঁচা সড়ক থাকবে না। অপ্রশস্ত ও ভাঙাচোরা সব সড়ক পর্যায়ক্রমে সংস্কার ও প্রশস্ত করা হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে দক্ষিণ সুরমার পুরাতন রেলওয়ে স্টেশন রোড এলাকায় সড়ক ও ড্রেনের চলমান উন্নয়ন কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

সিসিক প্রশাসক আরও বলেন, সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটের উন্নয়নে অত্যন্ত আন্তরিক।

Manual4 Ad Code

তিনি উন্নয়নের মাধ্যমে এই নগরীর চেহারা বদলে দিতে কাজ করছেন। নগরীর সব সড়ক সংস্কারের জন্য তিনি বড় প্রকল্প গ্রহণ করেছেন।

পর্যায়ক্রমে সিলেট নগরীর সড়ক ও ড্রেনের উন্নয়ন হবে, কোনো এলাকাই অনুন্নত থাকবে না।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে নগরীতে মানুষ ও যানবাহনের চাপ যেভাবে বাড়ছে, তাতে সড়ক ছোট রেখে উন্নয়ন করার কোন সুযোগ নেই। ভবিষ্যতের কথা চিন্তা করেই প্রতিটি সড়ক প্রশস্ত করা হচ্ছে।

Manual2 Ad Code

পাশাপাশি, জলাবদ্ধতা নিরসনে পানি প্রবাহের স্বাভাবিক গতি নিশ্চিত করতে প্রতিটি সড়কের দুই পাশে আগে ড্রেন নির্মাণ করা হচ্ছে।

সড়ক প্রশস্তকরণে যারা নিজেদের ভূমি স্বেচ্ছায় ছেড়ে দিচ্ছেন, তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সিসিক প্রশাসক।

এ সময় সিসিকের সহকারী প্রকৌশলী লিপু সিংহ ও উপসহকারী প্রকৌশলী দেবব্রত দাশ তালুকদার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

এর আগে সিসিক প্রশাসক ৯ নম্বর ওয়ার্ডের মদিনা মার্কেট এলাকায় ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হক পাটোয়ারি, সহকারী প্রকৌশলী কামরুজ্জামান কামরুল, মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেনসহ সিসিকের অন্য কর্মকর্তা এবং এলাকার বিশিষ্টজনেরা।

এই সংবাদটি পড়া হয়েছে ১০২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30