- রেড ক্রিসেন্ট সোসাইটি ও এভারগ্রীন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ
- সিলেট বিভাগ গণদাবী পরিষদের ৭ নেতা বহিষ্কৃত, নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন
- হিংসা, বিদ্বেষ ও বিভাজনের অবসানই আমাদের প্রত্যাশা : সিসিক প্রশাসক
- যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমান বন্দরে সংবর্ধনা
- সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় মানবাধিকার কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাশ্যপ কল্যাণ পরিষদের উদ্যোগে বস্ত্র বিতরণ
- সিলেটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি
- ইমদাদ হোসেনল চৌধুরীর মধ্যস্থতায় মাউন্ট এডোরা হাসপাতালের অনাকাঙ্ক্ষিত ঘটনার সামাজিক নিষ্পত্তি
- পল্লবী কমিউনিটি সেন্টার ভাড়া নেয়া থেকে বিরত থাকতে আহবান জানিয়েছেন প্রবাসী দুই অংশীদার
- শেফ পেশায় শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক
» সুন্দরবনে ভয়াভহ আগুন, রেঞ্জজুড়ে বিশেষ সতর্কতা জারি
প্রকাশিত: ২৮. এপ্রিল. ২০১৬ | বৃহস্পতিবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ সুন্দরবনের তুলাতলা এলাকায় লাগা আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। বারবার আগুন লাগার কারণে চাঁদপাই রেঞ্জজুড়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
বন বিভাগের চাঁদপাই স্টেশন কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার দুপুরেও বিভিন্ন স্থানে ধোঁয়া দেখা যাচ্ছে। বন বিভাগ ও ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নেভানোর কাজ অব্যাহত রেখেছে।
দুপুরে চাঁদপাই রেঞ্জজুড়ে বিশেষ সতর্কতা জারি করা হয়। বন্ধ করে দেওয়া হয়েছে এই রেঞ্জের সব ধরনের পাস-পারমিট। এদিকে সুন্দরবনে বারবার আগুন লাগার কারণ উদঘাটনে উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে পরিবেশ ও বন মন্ত্রণালয়।
বন ও পরিবেশ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব শেখ মো. তৈহিদুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, সুন্দরবনে ৪ দফা আগুন লাগার ঘটনায় ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
গঠিত তদন্ত কমিটির সদস্যসচিব বন সংরক্ষক (সিএফ) মো. জহির উদ্দিন আহমেদ বৃহস্পতিবার দুপুরে বলেন, সুন্দরবনে বারবার আগুন লাগার ঘটনা তদন্তে পরিবেশ ও বন মন্ত্রণালয় ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (আইন) মো. মোজাহেদ হোসেনকে এই কমিটির প্রধান করা হয়। এ ছাড়া কমিটিতে জেলা প্রশাসনের প্রতিনিধি, পুলিশ প্রশাসনের প্রতিনিধি, কোস্টগার্ড, ফায়ার সার্ভিসের প্রতিনিধিকে রাখা হয়েছে।
কমিটিকে আগামী ১০ কার্য দিবসের মধ্যে এ বিষয়ে একটি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তিনি আরো বলেন, চাঁদপাই রেঞ্জজুড়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এই রেঞ্জে সব ধরনের পাস-পারমিট বন্ধ করে দেওয়া হয়েছে। স্বাভাবিক অবস্থায় ফিরে না আসা পর্যন্ত জেলে, মৌয়াল ও সাধারণ মানুষের প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে।
সুন্দরবন পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম বলেন, সুন্দরবনে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট, বন বিভাগ ও স্থানীয় গ্রামবাসী একযোগে কাজ করে যাচ্ছে।
ওই এলাকার বিভিন্ন স্থানে আগুনের ধোঁয়া দেখা যাচ্ছে। প্রচণ্ড দাবদাহ ও বাতাসের তীব্রতা থাকায় আগুন নেভাতে হিমশিম খেতে হচ্ছে।
তবে বনভূমিতে লাগা আগুন যাতে নতুন এলাকায় বিস্তৃত হতে না পারে, সে জন্য ওই এলাকায় ফায়ার লাইন কেটে দেওয়া হয়েছে। আগুন পুরোপুরি নেভানো না গেলেও তা নিয়ন্ত্রণে রয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৭৬ বার
সর্বশেষ খবর
- রেড ক্রিসেন্ট সোসাইটি ও এভারগ্রীন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ
- সিলেট বিভাগ গণদাবী পরিষদের ৭ নেতা বহিষ্কৃত, নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন
- হিংসা, বিদ্বেষ ও বিভাজনের অবসানই আমাদের প্রত্যাশা : সিসিক প্রশাসক
- যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমান বন্দরে সংবর্ধনা
- সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় মানবাধিকার কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- জিন্দাবাজারে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ
- আগুনে সর্বস্বান্ত ব্যবসায়ীদের পাশে এমপি এমরান চৌধুরী
- অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
- ডা. নুরুল হুদা নাঈমের ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিকাণ্ড
- সিলেট উদয়ন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


