- রেড ক্রিসেন্ট সোসাইটি ও এভারগ্রীন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ
- সিলেট বিভাগ গণদাবী পরিষদের ৭ নেতা বহিষ্কৃত, নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন
- হিংসা, বিদ্বেষ ও বিভাজনের অবসানই আমাদের প্রত্যাশা : সিসিক প্রশাসক
- যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমান বন্দরে সংবর্ধনা
- সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় মানবাধিকার কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাশ্যপ কল্যাণ পরিষদের উদ্যোগে বস্ত্র বিতরণ
- সিলেটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি
- ইমদাদ হোসেনল চৌধুরীর মধ্যস্থতায় মাউন্ট এডোরা হাসপাতালের অনাকাঙ্ক্ষিত ঘটনার সামাজিক নিষ্পত্তি
- পল্লবী কমিউনিটি সেন্টার ভাড়া নেয়া থেকে বিরত থাকতে আহবান জানিয়েছেন প্রবাসী দুই অংশীদার
- শেফ পেশায় শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক
» সিলেট বিভাগ গণদাবী পরিষদের ৭ নেতা বহিষ্কৃত, নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন
প্রকাশিত: ২১. অক্টোবর. ২০২৬ | বুধবার
নিউজ ডেস্কঃ
সংগঠনটির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সেলিম আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় কমিটির কতিপয় সদস্য সাংগঠনিক কর্মকাণ্ডে বিভিন্নভাবে অনৈতিক কাজে লিপ্ত হওয়া এবং পদ-পদবী অর্থের বিনিময়ে বিতরণ সহ নানা অন্যায়ে জড়িয়ে পড়েন।
অত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বিটিএল’র সাবেক সহ সভাপতি অধ্যাপক এম. শফিকুর রহমান একাধিকবার মৌখিকভাবে তাঁদের এসব কার্যকলাপ থেকে সরে আসার অনুরোধ করলেও তাঁরা তা অমান্য করে সভাপতির বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করে আসছিলেন।
এমতাবস্থায় সংগঠনের সুনাম রক্ষার্থে সর্বসম্মতিক্রমে নিম্নোক্ত ৭ নেতাকে পরিষদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত ব্যক্তিবর্গ হলেন, মুসলেহ উদ্দিন, মনোরঞ্জন তালুকদার, শ্যামল চৌধুরী, শফিকুর রহমান, আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, রুহুল ইসলাম মিঠু এবং ইউসুফ সেলু।
এখন থেকে তাঁরা সিলেট বিভাগ গণদাবী পরিষদের কোন কমিটির সদস্য হিসেবে গণ্য হবেন না।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে কোন কারণ দর্শানো ছাড়াই কেন্দ্রীয় কার্যালয়ে অনুপস্থিত থাকায় সাধারণ সম্পাদক মনসুর আহমদ লস্করকে পূর্বে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি ও বহিষ্কার করা হয়েছে।
খালি হওয়া ঐ পদে নুরুল আমিন চৌধুরীকে ‘ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক’ হিসেবে নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিস্কৃত ব্যক্তিদের সাথে কেউ কোন প্রকার আর্থিক লেনদেন বা কার্যক্রমে সম্পৃক্ত হলে সিলেট বিভাগ গণদাবী পরিষদ তার দায়ভার বহন করবে না।
দীর্ঘ ৪০ বছর ধরে অত্যন্ত সুনামের সাথে সিলেটের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে নিরলস কাজ করে যাওয়া এই সংগঠনকে কোন ব্যক্তিস্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না বলেও এতে জোর তাগিদ দেওয়া হয়।
সংগঠনের পক্ষ থেকে দেশ-বিদেশের সকলকে সচেতন থাকার অনুরোধ জানানোর পাশাপাশি নিশ্চিত করা হয় যে, জন্মলগ্ন থেকেই সিলেট শহরের জিন্দাবাজারের পুরান লেনস্থ ৫৩ সমবায় ভবনের ২য় তলায় সংগঠনের মূল কার্যালয় নিয়মিত পরিচালিত হয়ে আসছে।
এই সংবাদটি পড়া হয়েছে ১৬ বার
সর্বশেষ খবর
- রেড ক্রিসেন্ট সোসাইটি ও এভারগ্রীন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ
- সিলেট বিভাগ গণদাবী পরিষদের ৭ নেতা বহিষ্কৃত, নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন
- হিংসা, বিদ্বেষ ও বিভাজনের অবসানই আমাদের প্রত্যাশা : সিসিক প্রশাসক
- যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমান বন্দরে সংবর্ধনা
- সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় মানবাধিকার কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর