শিরোনামঃ-

» রেড ক্রিসেন্ট সোসাইটি ও এভারগ্রীন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ

প্রকাশিত: ২১. অক্টোবর. ২০২৬ | বুধবার


Manual8 Ad Code
নিউজ ডেস্কঃ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোঃ আব্দুস সালাম মহোদয়ের সার্বিক পৃষ্ঠপোষকতায় এবং এভারগ্রীন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থা-র ব্যবস্থাপনায় দিনব্যাপী এক ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সম্মানিত পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান জনাব মো. আব্দুস সালাম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জালালাবাদ গ্যাস লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় মুরুব্বীয়ান এবং এভারগ্রীন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার নেতৃবৃন্দ।
কর্মসূচির সূচনায় আমন্ত্রিত অতিথিবৃন্দ জনকল্যাণমূলক এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং কর্মসূচির সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।
দিনব্যাপী এই ক্যাম্পে রেড ক্রিসেন্ট সোসাইটির অভিজ্ঞ চিকিৎসক দল ও স্বেচ্ছাসেবকবৃন্দ স্থানীয় এলাকাবাসী ও সর্বস্তরের রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করেন এবং প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে বিতরণ করেন।
সংস্থার নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকদের সর্বাত্মক সহযোগিতায় কর্মসূচিটি সফল ও সার্থকভাবে সম্পন্ন হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ১০ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031