- আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ
- কাজলশায় সড়ক পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা
- খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে দোকান মালিক সমিতি ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষেদর স্মারকলিপি
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্বকে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন
- নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান
- সিলেটে খেলার মাঠে মেলা বন্ধের ও রাত ৯টা পর্যন্ত দোকান খোলার দাবিতে মহানগর ব্যবসায়ীদের স্মারকলিপি
- ওসমানী হাসপাতালের নবনিযুক্ত পরিচালকের সাথে হিমোফিলিয়া সোসাইটি ও হেমাটোলজী বিভাগের সৌজন্য সাক্ষাৎ
» লতিফিয়া হিফযুল কুরআন মাদরাসা সিলেট’র ইফতার মাহফিল সম্পন্ন
প্রকাশিত: ২০. মার্চ. ২০২৫ | বৃহস্পতিবার
নিউজ ডেস্কঃ
লতিফিয়া হিফযুল কুরআন মাদরাসা সিলেটের ইফতার মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) নগরীর পাঠানটুলাস্থ জায়ান কমপ্লেক্সে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আল হাবিব লতিফিয়া কমপ্লেক্স এর চেয়ারম্যান মাওলানা মোস্তফা হাসান চৌধুরী ফুলতলী।
লতিফিয়া হিফযুল কুরআন মাদরাসা সিলেটের উপদেষ্টা ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ এর সভাপতিত্বে ও মাদরাসার পরিচালক হাফিয মাওলানা নজীর আহমদ হেলাল এর পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাদরাসা পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান, আজীবন সদস্য মাওলানা মুহাম্মাদ আকতার আল- হুসাইন, মাওলানা আতাউর রহমান, বায়তুল মামুর জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা জামিল আহমদ, মাদরাসার দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী হাফিজ কারী এমদাদুল হক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদরাসা পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ মোহাম্মদ তালিমুল ইসলাম, সদস্য কারী এম সামছুদ্দিন, মোহাম্মদ ফরহাদ খান, মোহাম্মদ জসিম উদ্দিন, মাদরাসার শিক্ষক হাফিজ মাওলানা আতিকুর রহমান, মাওলানা মামুনুর রশীদ, মাওলানা আখতার হোসেন, মাওলানা হাফিজ রাশেদুজ্জামান রকীব, মাহবুব হাসান বুলবুল, মাওলানা শরিফ উদ্দিন, মাহবুবুল হাসান জুয়েল, মাওলানা কারী আখতার হোসাইন, মাওলানা কারী হারুনুর রশীস, মাওলানা কারী মাহবুব আহমদ, কারী রাসেদুজ্জামান রাকিব, কারী ময়নুল ইসলাম মুন্না, মোহাম্মদ নূর উদ্দিন, হাফিজ কারী আমিরুল ইসলাম, কারী মুনাইম আহমদ নাদিম প্রমখ। ইফতার মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোস্তফা হাসান চৌধুরী ফুলতলী বলেন, পবিত্র রমজান মাস সিয়াম সাধনা ও তাকওয়া অর্জন, আত্মশুদ্ধি ও আত্মগঠন, কল্যাণ ও বরকত, রহমত ও মাগফিরাত এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভের মাস। মহান আল্লাহ এ মাসটিকে বহু ফজিলত ও মর্যাদা দিয়ে অভিষিক্ত করেছেন।
তিনি রমজানের শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করে আত্মশুদ্ধির নিয়মিত চর্চার মাধ্যমে সার্বজনীন কল্যাণে দেশ ও জাতির উন্নতির লক্ষ্যে কাজ করার আহবান জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ১২৬ বার
সর্বশেষ খবর
- আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ
- কাজলশায় সড়ক পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা
- খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে দোকান মালিক সমিতি ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষেদর স্মারকলিপি
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর