- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
- সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল
- চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন
- হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল
- অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
- কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
» আমাদের সন্তানদের মেধাবী ও যোগ্য করে তুলতে হবে : আরিফুল হক চৌধুরী
প্রকাশিত: ০৮. ফেব্রুয়ারি. ২০২৫ | শনিবার
হবিগঞ্জ প্রতিনিধিঃ
সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, আমরা শিক্ষা, উন্নয়ন, রাজনীতি, নেতৃত্বে পিছিয়ে পড়েছি। দিন দিন আমাদের শিক্ষার হার অনেকটা কমছে। এ কারনে নেতৃত্ব
শুন্যতা তৈরী হয়েছে সিলেটে। আমাদের সন্তানদের মেধাবী ও যোগ্য করে তুলতে হবে। এজন্য মায়েদের ভূমিকা গুরুত্বপূর্ণ। একজন শিক্ষিত মা-ই পাল্টে দিতে পারে সমাজ ব্যবস্থা। তাই নারীদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করা জরুরী।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে হবিগঞ্জের চুনারুঘাটের ময়নাবাদে ইসলামে নারী শিক্ষা ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
আলোচনা সভার আয়োজন কওে জাহানারা চৌধুরী উইমেন্স কলেজ।
জাহানারা চৌধুরী উইমেন্স কলেজের প্রফেসর ইলিয়াস বখত্ চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য দেন, কলেজের প্রতিষ্ঠাতা মামুনুর রশীদ চৌধুরী, কাছুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সারওয়ার আলম, অগ্রণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহা খাতুন, শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমীর নুরুল হক, অধ্যক্ষ ফারুক উদ্দিন, আব্দুর রাজ্জাক রাজু, তোফায়েল আহমদ খান, তপন চৌধুরী, মাওলানা ছায়েম আহমদ চৌধুরী।
সভায় বক্তারা বলেন, সিলেট জনপদের রয়েছে প্রায় আড়াই হাজার বছরের ইতিহাস। শিক্ষা, কৃষ্টি, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি, নান্দনিক শোভাসহ সব দিক থেকেই সিলেট ছিল অনন্য।
দুঃখজনকভাবে শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনীতিসহ নানা ক্ষেত্রে পিছিয়ে পড়ছে। শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন সূচকের মধ্যে প্রায় প্রতিটি ক্ষেত্রেই সিলেট পিছিয়ে। সাক্ষরতার হার একটি জনগোষ্ঠীর শিক্ষার সার্বিক অবস্থা নির্দেশ করে।
সেখানেও সিলেট পেছনে। এজ্যন্য বক্তারা উপজেলা ওয়ারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বাড়ানো এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
বিশেষ করে নারী শিক্ষার উন্নয়নে আরও অগ্রাধিকার দিতে হবে।
এই সংবাদটি পড়া হয়েছে ২১১ বার
সর্বশেষ খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


