শিরোনামঃ-

» ৩১ নম্বর ওয়ার্ডে ২৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প চলমান

প্রকাশিত: ২২. জুন. ২০২৬ | সোমবার


Manual8 Ad Code

নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

নিউজ ডেস্কঃ

Manual6 Ad Code

সিলেট নগরীর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা কামনা করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

সোমবার (২২ জুন) দুপুরে সিসিকের ৩১ নম্বর ওয়ার্ডের মুক্তিরচক এলাকায় কবরস্থান রোডের আরসিসি সড়ক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

Manual5 Ad Code

সিসিক প্রশাসক বলেন, “এই নগরের নাগরিকদের দেখভাল করার দায়িত্ব আমাদের। তাই নাগরিকদের যে কোন সমস্যা সমাধানে আমরা তাদের কাছে ছুটে যাই।”

তিনি বলেন, “স্বল্প সময়ের মধ্যেই ৩১ নম্বর ওয়ার্ডে প্রায় ২৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। বর্তমানে ১৭টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।

এর মধ্যে ৬টি প্রকল্পের কাজ চলমান, ৫টি প্রকল্প টেন্ডার প্রক্রিয়ায় রয়েছে, ২টি প্রকল্পের টেন্ডার সম্পন্ন হয়েছে এবং আরও ২টি প্রকল্প কাজ শুরুর অপেক্ষায় রয়েছে। এছাড়া একটি প্রকল্পের ডিজাইন প্রস্তুতের কাজ চলছে।”

আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, “ওয়ার্ডে রাস্তা, ড্রেন ও সেতু নির্মাণকাজ চলমান রয়েছে।

Manual4 Ad Code

মুরাদপুর থেকে টিলাগড় পর্যন্ত একটি আধুনিক এসফল্ট সড়ক নির্মাণ করা হচ্ছে। এ এলাকায় পানির সংযোগ স্থাপন করা হয়েছে এবং পর্যায়ক্রমে সড়কবাতিও স্থাপন করা হবে।”

৩১ নম্বর ওয়ার্ড সচিব মো. ডালিম আহমদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকার, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর, নির্বাহী প্রকৌশলী (পূর্ত) রজি উদ্দিন খান, সাবেক ওয়ার্ড কাউন্সিলর নজমুল হোসেন, সহকারী প্রকৌশলী আংশুমান ভট্টাচার্য রাকু এবং উপ-সহকারী প্রকৌশলী খায়রুল ইসলাম অপু সহ অন্যান্যরা।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১১ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930