শিরোনামঃ-

» সিলেট আইডিয়াল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ২৩. জুন. ২০২৬ | মঙ্গলবার


Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট আইডিয়াল কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন ২০২৬) সিলেট আইডিয়াল কলেজের আয়োজনে কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়েছে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়ে।

প্রাণবন্ত ও আবেগঘন এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আবুল হাশেম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. ঈসমাইল হোসাইন।

প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, আমরা জন্মের পরে যখন থেকে বাঁচতে শিখি, তখন সবার মধ্যেই আস্তে আস্তে করে একটা স্বপ্ন তৈরি হয়। আমরা নিজেরা নিজেদেরকে ভাবতে শিখি এবং স্বপ্ন দেখি যে আমি বড় হবো।

কেউ ভাবে ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, একেক জনের একেক ধরনের স্বপ্ন থাকে এবং আমাদের এই স্বপ্ন বুনে দেয় আমাদের পরিবারের সদস্যরা বিশেষ করে মা-বাবা। তাঁরা প্রথমেই স্বপ্নটা দেখান এবং সেই স্বপ্ন নিয়ে আমরা হাটি হাটি পা পা করে জীবনে এগিয়ে যাই।

তারই ধারাবাহিকতায় তোমরা আজ উচ্চমাধ্যমিকের গন্ডি পেরিয়ে যাচ্ছো। তোমাদের আগামীর জন্য শুভ কামনা রইলো।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং চন্দন মিয়া ছৈদুননেছা কলেজের প্রতিষ্ঠাতা মিয়া মো. আবদুল বারী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক নুরুর রহমান।

কলেজের প্রভাষক সুব্রত দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয় অতিথিদের আসন গ্রহণের মধ্য দিয়ে।

এরপর পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠের মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়।

কোরআন তেলাওয়াত করেন, বিদায়ী শিক্ষার্থী শাকিল এবং গীতাপাঠ করেন বিদায়ী শিক্ষার্থী মৌ।

Manual1 Ad Code

বক্তব্যের শুরুতেই শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন, কলেজের প্রভাষক অভিজিৎ আচার্য। পরবর্তীতে বক্তব্য রাখেন কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ।

তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক সৈয়দা মাহফুজা কাওসার, সহকারী অধ্যাপক রোকেয়া বেগম, সহকারী অধ্যাপক খুররম আজাদ, প্রভাষক মাওলানা মো. সাদিকুর রহমান, প্রভাষক মো. নূরে কামাল, প্রভাষক আকলাকুল আসপিয়া, প্রভাষক রেজাউল করিম, প্রভাষক কাউসার আহমদ চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা মো. নজরুল ইসলাম এবং আলিয়া বেগম প্রমুখ।

বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন, মোছা. সাহিদা বেগম। তিনি তাঁর বক্তব্যে কলেজে কাটানো গত দুই বছরের স্মৃতি, অভিজ্ঞতা ও অনুভূতির কথা আবেগঘনভাবে তুলে ধরেন।

Manual3 Ad Code

এরপর বিদায়ী শিক্ষার্থী সোপা বেগম একটি দেশাত্মবোধক গান পরিবেশন করে অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করেন।

পরবর্তীতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি, নৈতিকতা, অধ্যবসায় এবং ভবিষ্যৎ জীবনের সাফল্য অর্জনের বিষয়ে মূল্যবান ও গঠনমূলক পরামর্শ প্রদান করেন।

Manual6 Ad Code

অনুষ্ঠানের একপর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের হাতে স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়।

সবশেষে সভাপতির সমাপনী বক্তব্য ও শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ সাফল্য কামনায় দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৭৩ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31