- মশা নিধনে বাস্তবভিত্তিক কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবিতে সমাবেশ ও মশারী নিয়ে প্রতীকী শোভাযাত্রা অনুষ্ঠিত
- সিলেটে আওয়ামী লীগের কথিত ‘আগুন সন্ত্রাসের’ প্রতিবাদে প্রবাসী কল্যাণমন্ত্রীর নেতৃত্বে বিশাল মিছিল
- সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান
- মুহিবুর রহমান একাডেমিতে উৎসবমুখর পরিবেশে ইয়ার এন্ডিং ক্লাস পার্টি ২০২৬ অনুষ্ঠিত
- পতিত ফ্যাসিস্টদের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে আজকের সমাবেশ সফল করুন : সিলেট জামায়াত
- সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ
- ১৪ ও ১৫নং ওয়ার্ডে দাওয়াতি মাসের লিফলেট বিতরণ ও গ্রুপভিত্তিক দাওয়াত
- সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান
- জুলকার নায়েন ফাউন্ডেশনের বর্ষপূর্তি উদযাপন প্রবাসে থেকেও মানবসেবায় অনন্য জুলকার নায়েন
- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
» সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন
প্রকাশিত: ২৩. জুন. ২০২৬ | মঙ্গলবার
জ্ঞান অর্জনের পাশাপাশি মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন : আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী
নিউজ ডেস্কঃ
মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী বিদায়ী ছাত্রদের উদ্দ্যেশ্যে বলেন, তিনটি নেক আমলের প্রতিদান মৃত্যুর পরেও কবরে পৌঁছে যায়।
তন্মধ্যে একটি হলো উপকারী ইলম। সুতরাং আপনারা যারা মাদ্রাসার খেদমত করবেন তারা এ হাদীসের আমলের মধ্যে শামিল আছেন।
কিন্তু যারা বিভিন্ন পেশায় জড়িত হবেন, তারা মাঝে মাঝে যেন দ্বীনী ইলমের দরস প্রদান করেন।
আপনারা যে যেই বিষয়ের পাঠদান করবেন, সেই বিষয়ে পূর্বেই ভালোভাবে সংশ্লিষ্ট বিষয়ের ব্যাখ্যাগ্রন্থ অধ্যয়ন করবেন।
জ্ঞান অর্জনের পাশাপাশি মানুষকে দ্বীনের পথে আহবান করবেন। আপনারা সহীহ আকীদা এবং সুন্নতে নববীর উপর অবিচল থাকবেন।
তিনি আরও বলেন, এ মাস মহররম মাস। এ মাসের দশ তারিখকে আশুরা বলা হয়ে থাকে।
এ দিবসের অনেক তাৎপর্য ও গুরুত্ব রয়েছে। আপনারা উক্ত দিবসকে কেন্দ্র করে দুটি রোজা রাখার চেষ্টা করবেন।
এছাড়াও কুরআন তেলাওয়াত, দান-সাদাকা প্রদান করবেন। আহলে বাইতের মহব্বতের ব্যাপারে ওরুত্বারোপ বলেন, ইমাম হুসাইন (রা:) এবং আহলে বাইতের মহব্বত অন্তরে প্রতিষ্ঠিত করবেন তাহলে আমাদের ভিতর থেকে ইয়াযিদের প্রতি ভালোবাসার প্রভাব উঠে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে অন্তরে আহলে বাইতের প্রেম-ভালোবাসা অধিক পরিমাণে বৃদ্ধি করে দিন।
গতকাল ২২ জুন”২৬, সোমবার সিলেট মহানগরীর সোবহানীঘাটস্থ শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার উদ্যোগে হাজী নওয়াব আলী জামে মসজিদ কমপ্লেক্সে বার্ষিক পাগড়ী প্রদান মাহফিলে প্রধান অতিথির নসিহতে তিনি এসব কথা বলেন।
মাহফিলে মাদরাসা থেকে ২০২৫ সালে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে টেলেন্টপুল ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।
বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করেন, দারুল ফিকর ওয়াল ইফতা আল ইসলামীর চেয়ারম্যান হযরত মাওলানা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মুহতারাম সভাপতি হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
মাদরাসার স্বনামধন্য অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হযরত মাওলানা মো. কুতবুল আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জালালপুর জালালিয়া সিনিয়র মাদরাসার প্রিন্সিপাল হযরত মাওলানা জ. উ. ম. আব্দুল মুনঈম মনজলালী, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ নজমুল হুদা খাঁন, লতিফি হ্যান্ডস বাংলাদেশের জেনারেল সেক্রেটারি মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন, আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আজির উদ্দিন পাশা, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আলমগীর হোসাইন, মাওলানা মুফতি বেলাল আহমদ, মাওলানা মাহবুবুর রহমান ফরহাদ, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক মারুফ আহমদ, হযরত বড় ছাহেব কিবলাহ ফুলতলীর ছাহেবজাদা মাওলানা লুকমান আহমদ চৌধুরী ছাদী, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, গোলাপগন্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নাবেদ হোসেন।
মাদ্রাসার প্রভাষক মাওলানা যুবায়ের আহমদ ও সহকারী শিক্ষক মাওলানা জইন উদ্দিনের পরিচালনায় বাদ আছর থেকে বয়ান পেশ করেন, মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মারজানুর রহমান খান, মুহাদ্দিস মাওলানা জাহাঙ্গীর আলম।
মাহফিলে আরো উপস্থিত ছিলেন, মাদ্রাসার প্রধান ফকিহ ড. মাওলানা মুহিবুল্লাহ, সহকারী অধ্যাপক মাওলানা ইউনুছ আহমদ, মাওলানা রেদ্বাউল করিম, মাওলানা শাব্বির আহমদ, হাদীস প্রভাষক মাওলানা আমিনুল হুদা খান, আরবী প্রভাষক মাওলানা মিজানুর রহমান, সহকারী শিক্ষক মোঃ জসিম উদ্দিন প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৩০২ বার
সর্বশেষ খবর
- মশা নিধনে বাস্তবভিত্তিক কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবিতে সমাবেশ ও মশারী নিয়ে প্রতীকী শোভাযাত্রা অনুষ্ঠিত
- সিলেটে আওয়ামী লীগের কথিত ‘আগুন সন্ত্রাসের’ প্রতিবাদে প্রবাসী কল্যাণমন্ত্রীর নেতৃত্বে বিশাল মিছিল
- সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান
- মুহিবুর রহমান একাডেমিতে উৎসবমুখর পরিবেশে ইয়ার এন্ডিং ক্লাস পার্টি ২০২৬ অনুষ্ঠিত
- পতিত ফ্যাসিস্টদের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে আজকের সমাবেশ সফল করুন : সিলেট জামায়াত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর