শিরোনামঃ-

» পতিত ফ্যাসিস্টদের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে আজকের সমাবেশ সফল করুন : সিলেট জামায়াত

প্রকাশিত: ২৪. নভেম্বর. ২০২৬ | মঙ্গলবার


Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ

নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্যে ও জ্বালাও-পোড়াও এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকাের ব্যর্থতার প্রতিবাদে ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সিলেট জেলা ও মহানগর জামায়াতের যৌথ উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে।
উক্ত বিক্ষোভ সমাবেশ বুধবার (২৫ নভেম্বর ) বেলা ২টায় সিলেট নগরীর ঐতিহাসিক রেজিস্টারি মাঠে অনুষ্ঠিত হবে।
যথাসময়ে উপস্থিত থেকে আজকের সমাবেশকে সফল করার জন্য দলীয় নেতাকর্মী সহ সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন, সিলেট জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল ও ডাক্তার মো. ফখরুল ইসলাম, জেলা নায়েবে আমীর হাফিজ মিফতাহুদ্দীন আহমদম ও সৈয়দ ফয়জুল্লাহ বাহার, মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী ও জেলা সেক্রেটারী মো. জয়নাল আবেদীন বিক্ষোভ সমাবেশ সফলের আহ্বান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30