- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
- মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল
- সিলেটে বিএমবিএফ-এর আইডি কার্ড বিতরণ
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
» মাদানী ঈদগাহ-ইকো পার্ক সড়কের বেহাল দশা; দ্রুত সংস্কারের নির্দেশ সিসিক প্রশাসকের
প্রকাশিত: ২৩. জুন. ২০২৬ | মঙ্গলবার
নিউজ ডেস্কঃ
মাদানী ঈদগাহ-ইকো পার্ক সড়কের কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল মঙ্গলবার (২৩ জুন) সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে সড়কের কাজ সম্পন্নের দাবি জানান।
এ সময় সিসিক প্রশাসক দ্রুত কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
নগর ভবনে আয়োজিত এই বৈঠকে সিকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দল সড়কটির বর্তমান পরিস্থিতি এবং শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের ভোগান্তির বিষয়টি তুলে ধরেন।
বৈঠক শেষে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সড়কটি দ্রুত চলাচলের উপযোগী করে তোলার জন্য সংশ্লিষ্টদের তাৎক্ষণিক নির্দেশনা প্রদান করেন।
তিনি বিশেষ করে পানির লাইন স্থাপনের কাজ দ্রুত সম্পন্ন করে আরসিসি ঢালাইয়ের কাজ শেষ করতে প্রকৌশল বিভাগকে কড়া নির্দেশ দেন।
আলোচনা সভায় সিকৃবি প্রতিনিধি দল সড়কটির সৌন্দর্য ও পরিবেশ রক্ষার লক্ষ্যে আরসিসি ঢালাইয়ের আগে নির্দিষ্ট দূরত্বে ব্লক আকারে সোনালু, জারুল ও কাঞ্চন সহ বিভিন্ন দেশীয় ফুলগাছ রোপণের প্রস্তাব দেন।
সিসিক প্রশাসক এ প্রস্তাবকে স্বাগত জানান এবং দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।
সিকৃবি প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. জসিম উদ্দীন আহমেদ, প্রক্টর প্রফেসর ড. মো. সামিউল আহসান তালুকদার, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. মাছুদুর রহমান এবং প্রধান প্রকৌশলী (অ.দা.) প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুন।
বৈঠক শেষে বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দল সড়ক উন্নয়নে সিসিক প্রশাসকের আন্তরিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে কর্পোরেশনের সহযোগিতা কামনা করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রশাসককে শুভেচ্ছা স্মারক হিসেবে নতুন বছরের ডায়েরি উপহার দেওয়া হয়।
উল্লেখ্য, ২৪ ফুট প্রশস্ত এই সড়কটির দুই পাশে ৬ ফুট ফুটপাত, আধুনিক লাইটিং ব্যবস্থা এবং বৃক্ষরোপণ নিশ্চিত করা হবে।
প্রকল্পের কাজ শেষ হলে এলাকাটি নগরবাসীর জন্য একটি নান্দনিক ও প্রশান্তিময় স্থানে পরিণত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এই সংবাদটি পড়া হয়েছে ২৭৪ বার
সর্বশেষ খবর
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর