শিরোনামঃ-
- আঞ্জুমানের দশসালা দস্তারবন্দী সম্মেলন ১২, ১৩ ও ১৪ নভেম্বর
- প্রবীণ রুকন মাওলানা নোমান উদ্দিনের ইন্তেকাল : মহানগর জামায়াতের শোক
- বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ‘ধর্মীয় স্বাধীনতা উপভোগ করতে পারছি, এটাই বড় প্রাপ্তি’ : অন্নকূট অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রশাসক কাইয়ুম চৌধুরী
- পূবালী ব্যাংক পিএলসি কালীঘাট রোড শাখার উদ্যোগে ক্যাশলেস ছড়ারপাড় কর্মসূচির উদ্বোধন
- লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত
- ইউরোপে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ; সিলেটে ১১ নভেম্বর ও মৌলভীবাজারে ১২ নভেম্বর
- সিলেটে ১২ দিনব্যাপী বইমেলার উদ্বোধন
- সিলেট নগরীর ভূমিহীন ও গৃহহীন অসহায় পরিবারগুলোর স্থায়ী আবাসনের দাবিতে সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান
» বৈষম্যমুক্ত দেশ গড়তে প্রয়োজনীয় সংস্কার ও দ্রুত জাতীয় নির্বাচন উভয়টিই জরুরী : জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী
প্রকাশিত: ১৩. জানুয়ারি. ২০২৫ | সোমবার
ডেস্ক নিউজঃ
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেছেন,বিগত আওয়ামী দুঃশাসন দেশের সার্বভৌমত্ব ধ্বংস করে আভ্যন্তরীন সকল সেক্টর যেমন বিচার,স্থানীয় সরকার, শিক্ষা-সংস্কৃতি সবকিছুকেই ধ্বংস করে দিয়েছে। তাই দেশকে এগিয়ে নিতে দেশের সকল প্রতিষ্ঠানকে দলীয় প্রভাবমুক্ত করতে সুপরিকল্পিত ও দীর্ঘ মেয়াদী রাষ্ট্রীয় সংস্কার ছাড়া দেশের কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়।
অপরদিকে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠাও কোন অংশে কম গুরুত্বপূর্ণ নয়,বরং অপরিহার্য।
এমতাবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারকে অত্যন্ত সতর্কতার সাথে দেশের অবকাঠামোগুলোর দ্রুত সংস্কার শেষ করে দেশে সাংবিধানিক সরকার প্রতিষ্ঠাকে তরান্বিত করার লক্ষ্যে দ্রুত নির্বাচনী প্রক্রিয়ার দিকে অগ্রসর হওয়ার আহবান জানিয়ে বলেন,অন্যথায় পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করতে একের এক চক্রান্ত ও অপতৎপরতায় লিপ্ত হতেই থাকবে। জমিয়ত মহাসচিব আন্দোলনরত সকল রাজনৈতিক দল ও সুশীল সমাজকে দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী সিলেট বিভাগীয় দায়িত্বশীল সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
আজ সোমবার (১৩ জানুয়ারি) বিকাল ২টায় সিলেট নগরীর খাদিমপাড়াস্থ একটি পার্টি সেন্টার এই দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজ, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ড. মাওলানা শোয়াইব আহমদ, মাওলানা খলিলুর রহমান, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, হবিগঞ্জ জেলা সভাপতি হাফিজ মাওলানা মাছরুর আহমদ, মৌলভীবাজার জেলার সাবেক সভাপতি মাওলানা বদরুল ইসলাম, সিলেট জেলা দক্ষিণের সহ সভাপতি মাওলানা নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ চৌধুরী, সিলেট জেলা উত্তরের সহ সভাপতি মাওলানা নুর আহমদ কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা ইবাদুর রহমান কাসেমী, সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা তৌয়বুর রহমান চৌধুরী, হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা সিদ্দিক আহমদ চৌধুরী, সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান, সিলেট জেলা উত্তরের সাংগঠনিক সম্পাদক মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, দক্ষিণের সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আমিন উদ্দিন, সুনামগঞ্জের সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাসনগরী, হবিগঞ্জের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল করিম আজহার, সুনামগঞ্জ জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা ত্বায়াহা, সাধারণ সম্পাদক মাওলানা উবায়দুল হক চৌধুরী, সিলেট জেলা দক্ষিণের সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ছাত্রনেতা জাকির হোসেন প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ২৩৩ বার
সর্বশেষ খবর
- আঞ্জুমানের দশসালা দস্তারবন্দী সম্মেলন ১২, ১৩ ও ১৪ নভেম্বর
- প্রবীণ রুকন মাওলানা নোমান উদ্দিনের ইন্তেকাল : মহানগর জামায়াতের শোক
- বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ‘ধর্মীয় স্বাধীনতা উপভোগ করতে পারছি, এটাই বড় প্রাপ্তি’ : অন্নকূট অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রশাসক কাইয়ুম চৌধুরী
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- জিন্দাবাজারে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ
- আগুনে সর্বস্বান্ত ব্যবসায়ীদের পাশে এমপি এমরান চৌধুরী
- অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
- ডা. নুরুল হুদা নাঈমের ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিকাণ্ড
- সিলেট উদয়ন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


