- সিলেটে চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ
- যুব জাগরণের ডাক; ১৩ আগস্ট যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল
- সড়ক ও জনপথ বিভাগ এবং সিসিকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে খন্দকার মুক্তাদির
- ডিএইচএমএস উত্তীর্ণদের মাঝে সনদ বিতরণ
- জনগণের ভালোবাসা ও বিশ্বাসই আমার পথচলার শক্তি : কয়েস লোদী
- বাণিজ্য মন্ত্রীকে সিলেট জেলা কর আইনজীবী সমিতির স্মারকলিপি প্রদান
- এনজেএল হাসপাতালের উদ্যোগে ওয়ার্ল্ড হেড-নেক ক্যান্সার ডে পালিত
- এবার গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের স্বাস্থ্যে চোখ এমপি এমরান আহমদ চৌধুরীর
- সিলেটের নারী আন্দোলনের পথিকৃৎ সাজেদা বেগমের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত
- সিলেটে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে জনতার ঢল
» বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভা সিলেটে
প্রকাশিত: ০৩. জানুয়ারি. ২০২৫ | শুক্রবার
ফ্যাসিস আ.লীগ কর্মচারী ও শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে : কয়েস লোদী
ডেস্ক নিউজঃ
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, আওয়ামী লীগ গত ১৭ বছর দেশের ক্ষমতা দখল করে রেখে সব শ্রেণি- পেশার মতই সাধারণ কর্মচারী ও শ্রমিকদের তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে।
দেশের বিভিন্নস্থরের কর্মচারী ও শ্রমিকসহ যে কোনো স্তরের শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার চাইলেই তাদের উপর নির্যাতন নীপিড়ন চালানো হতে। এসব ঘটনায় বহু কর্মচারী ও শ্রমিক আহত-নিহত হয়েছে। অসংখ্য শ্রমিক নেতাকে গুম করেছে ফ্যাসিসরা।
দেশের কর্মচারী ও শ্রমিক অঙ্গনকেও আওয়ামী লীগ দলীয়করণ করেছে। আওয়ামী লীগের দুর্নীতিবাজ কর্মচারী ও শ্রমিক নেতাদের শোষণের কারণে জাতীয়তাবাদী দলের কর্মচারী ও শ্রমিকরা ঠিক মত কাজ করতে পারেন নি। আওয়ামী লীগের অপকর্মের প্রতিবাদ করলেই নিরপরাধ কর্মচারী ও শ্রমিকদের হামলা-মামলা দিয়ে কারাগারে বন্দি করে রেখেছে।
তিনি শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলমের সভাপেিত্ব ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব জাহিদ হাসান জাবেদের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, ফেডারেশনের কেন্দ্রীয় আহবায়ক হাসানুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, মহানগর বিএনপির ক্রীড়া সম্পাদক তোফায়ের আহমদ, মহানগর শ্রমিক দলের আহবায়ক আব্দুল আহাদ, সদস্য সচিব জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন ও আব্দুর রহমান শামীম, ফেডারেশনের সদস্য সচিব ফিরোজুল ইসলাম, সাব্বির হোসেন জামিল প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ২৭০ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
- ডা. নুরুল হুদা নাঈমের ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিকাণ্ড
- সিলেট উদয়ন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- গোয়াইনঘাটে সোহরাব আলী স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ
- সিলেটে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল দেশের ক্রীড়াঙ্গনকে জাগিয়ে তুলেছিলেন কোকো


