শিরোনামঃ-

» এনজেএল হাসপাতালের উদ্যোগে ওয়ার্ল্ড হেড-নেক ক্যান্সার ডে পালিত

প্রকাশিত: ২৫. জুলাই. ২০২৬ | শনিবার

Manual2 Ad Code

ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে : ভিসি ড. মো. নিজাম উদ্দিন

নিউজ ডেস্কঃ
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. নিজাম উদ্দিন বলেছেন, ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে।

Manual7 Ad Code

হেড-নেক ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা সম্ভব হলে সঠিক চিকিৎসার মাধ্যমে রোগীদের পুরোপুরি সুস্থ করে তোলা সম্ভব।

তিনি বলেন, প্রাথমিক লক্ষণ দেখা মাত্রই অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এ বিষয়ে সমাজের সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক সচেতনতা গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, রোগ-শোক নিয়েই মানুষের জীবন, তবে চেষ্টা থাকতে হবে রোগ প্রতিরোধের। শব্দদূষণ রোধ করা এবং তামাক ও সুপারি বর্জন করা অত্যন্ত জরুরি।

মরার আগে যেন আমরা খসে না পড়ি, বরং নিয়ন্ত্রিত ও সচেতন জীবনের মাধ্যমে সুস্থ থাকি এই মানসিকতা গড়ে তুলতে হবে।

Manual6 Ad Code

অনুষ্ঠানে চিকিৎসাসেবার মান ও মানবিক দৃষ্টিভঙ্গির প্রসারে এনজেএল হাসপাতালের উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, এনজেএল হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা যাচ্ছে, যা অত্যন্ত প্রশংসনীয়।

রোগীদের সঙ্গে সবসময় ভালো ব্যবহার করা এবং তাদের পাশে দাঁড়ানো চিকিৎসাসেবার অন্যতম বড় অংশ।

শনিবার (২৫ জুলাই) দুপুরে নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে এনজেএল হাসপাতালের আয়োজনে ওয়ার্ল্ড হেড-নেক ক্যান্সার ডে উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

কথা বলুন, শুরুতেই পরীক্ষা করান, জীবন বাঁচান এ প্রতিপাদ্যকে সামনে রেখে এনজেএল হাসপাতাল এই বিশেষ কর্মসূচির আয়োজন করে।

Manual4 Ad Code

এনজেএল হাসপাতাল ও ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. নূরুল হুদা নাঈমের সভাপতিত্বে ও জান্নাতুল নাজনীন আশার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লিডিং ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. তাজউদ্দিন, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. জহিরুল হক, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, সিলেট মহানগর দায়রা জজ আদালতের এডিশনাল পিপি ও এনজেএল গর্বিত মা-বাবা সম্মাননা কমিটির সদস্য সচিব এডভোকেট আব্দুল মুকিত অপি। স্বাগত বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের সদস্য সচিব এডভোকেট রেজাউল করিম তালুকদার।

বক্তব্য রাখেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ ডা. সর্দার বনিউল আহমেদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, নির্ঝর একাডেমীর সিইও সিরাজুল মুনিম নির্ঝর, এনেস্থিসিয়া বিশেষজ্ঞ ডা. এইচ আহমদ রুবেল।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, সিতাব আহমদ।

অনুষ্ঠানে হেড-নেক ক্যান্সারের কারণ, লক্ষণ, প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে মূল সায়েন্টিফ প্রবন্ধ উপস্থাপন করেন দেশবরেণ্য চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক বিশিষ্ট হেড-নেক ক্যান্সার সার্জন ডা. নূরুল হুদা নাঈম।

আলোচনার পূর্বে ওয়ার্ল্ড হেড-নেক ক্যান্সার ডে উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামন থেকে একটির্ র্যালি বের করা হয়।

রেলীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে গিয়ে শেষ হয়।-বিজ্ঞপ্তি

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২০০ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930