শিরোনামঃ-

» সিলেটের নারী আন্দোলনের পথিকৃৎ সাজেদা বেগমের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশিত: ২৫. জুলাই. ২০২৬ | শনিবার


Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ
গণতান্ত্রিক মহিলা সমিতি সিলেট জেলা শাখার সংগঠক এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সভাপতি প্রয়াত সুরুজ আলীর সহধর্মিনী সাজেদা বেগম-এর ৫ম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত।

শনিবার (২৫ জুলাই) বিকেল ৫টায় উঁনার বাস ভবনে সংগঠনের জেলা আহবায়ক মিনারা বেগমের সভাপতিত্বে এবং যুগ্ন-আহবায়ক তানিয়া আজাদ’র পরিচালনায় আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির সহ-সভাপতি অধ্যাপক আবুল ফজল।

এ ছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, গণতান্ত্রিক মহিলা সমিতি সিলেট জেলা যুগ্ম আহবায়ক পারভীনা আক্তার, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলার যুগ্ন সম্পাদক রমজান আলী পটু, জাতীয় ছাত্রদল সিলেট জেলা আহবায়ক শুভ আজাদ শান্ত, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ছাদেক মিয়া, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট শাহপরান থানা কমিটির সভাপতি খোকন আহমদ, সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালাম, মীরের চক শ্রমজীবী সংঘের অন্যতম নেতা মোঃ দুলাল মিয়া।

সভার শুরুতে প্রয়াতের স্মরণে দাঁড়িয়ে ১ (এক) মিনিট শোক নিরবতা পালন করা হয়।

নেতৃবৃন্দ বলেন সাজেদা বেগম এদেশের গণতান্ত্রিক আন্দোলনের একজন সহযোদ্ধা ছিলেন।

Manual4 Ad Code

সংগঠনের সকল নেতা-কর্মীর প্রতি তাঁর ছিল গভীর মমত্ববোধ।

সাজেদা বেগম স্বপরিবারে শোষণমুক্তির সংগঠন-সংগ্রামে আতœনিয়োগ করেছিলেন।

নয়াউপনিবেশিক আধা-সামন্ততান্ত্রিক বাংলাদেশে নারী-পুরুষ নির্বিশেষে শ্রমিক-কৃষক-জণগন সাম্রাজ্যবাদ, সামন্তবাদ, আমলা দালাল পুঁজির শোষণ-লুন্ঠন এবং স্বৈরাচারী শাসনে জর্জরিত।

Manual3 Ad Code

একই সাথে সমাজের নারীরা এই তিন শোষণ ছাড়াও পুরুষ শাসিত সমাজে নারীর সমঅধিকার ও সমমর্যাদা থেকে বঞ্চিত। নারীরা সমাজের নানা ক্ষেত্রে শোষিত বঞ্চিত।

সাম্রাজ্যবাদ ও তার দালালদের সৃষ্ট চলমান সমস্যা-সংকট ক্রমাগত তীব্রতর হয়ে যে ভয়াবহ পরিস্থিতির সামনে আসছে তা মোকাবেলায় শ্রমিক শ্রেণির নেতৃত্বে শ্রমিক-কৃষকের মৈত্রীর ভিত্তিতে জাতীয় গণতান্ত্রিক বিপ্লবের লক্ষ্যে আপোসহীন ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলার বিকল্প নেই। সাজেদা বেগম সে লক্ষ্যেই আজীবন কাজ করে গেছেন।

নেতৃবৃন্দ আরও বলেন বিগত সকল সরকারের ন্যায় বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার অর্থনৈতিক-রাজনৈতিক, সাংস্কৃতিক-সামাজিক তথা সামগ্রিক সংকট দূর করার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে সংকট যেখানে ছিল সেই তিমিরেই রয়ে যায়।

Manual6 Ad Code

নারী নির্যাতন, নারী ও শিশু ধর্ষণ, নারী পাচার, খুন, সাইবার বুলিং, ইভটিজিং ইত্যাদি ঘটনা না কমে বরঞ্চ বেড়েই চলছে।

Manual5 Ad Code

অন্যদিকে সাম্রাজ্যবাদ ও তার দালাল শাসক-শোষক গোষ্ঠী এবং এনজিও’রা নারী ও পুরুষের মধ্যকার বিভক্তি বৃদ্ধি করে জনগণের ঐক্যকে ক্ষতিগ্রস্থ করছে এবং সাম্প্রদায়িকতা ও উগ্রবাঙ্গালী জাতীয়তাবাদের ফাঁদে ফেলে জনগণকে বিভ্রান্ত ও বিভক্ত করে চলছে।

এর বিরুদ্ধে শ্রমিক শ্রেণির নেতৃত্বে শ্রমিক কৃষকের মৈত্রীর ভিত্তিতে জাতীয় গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করে  সমাজতন্ত্রের লক্ষ্যে অগ্রসর হতে হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ১৯৬ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930