- এইচএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সিসিক প্রশাসকের অভিনন্দন
- পানিসম্পদ মন্ত্রী এ্যানির সুস্থতা কামনায় বিএনপি নেতা কামরুল হাসান চৌধুরী শাহিনের উদ্যোগে দোয়া মাহফিল
- এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ
- এইচএসসিতে সিলেট কমার্স কলেজ এবং সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের সাফল্য অর্জন
- অংশীদারিত্বের গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশের সংকট নিরসন সম্ভব : অধ্যাপক শফিক
- আলিম পরীক্ষায় পাঠানটুলা শাহজালাল জামেয়া কামিল মাদ্রাসার কৃতিত্বের ধারা অব্যাহত
- ইংরেজির পাশাপাশি উন্নত দেশগুলোর ভাষা শিখাও দরকার শিক্ষার্থীদের : এমপি এমরান আহমদ চৌধুরী
- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
- সিলেটে এক্সিলেন্ট গ্রুপের স্টার সেলিব্রেশন অ্যান্ড বিজনেস অপরচুনিটি সামিট অনুষ্ঠিত
- প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর সফল হওয়ায় সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের আনন্দ মিছিল
» বাণিজ্য মন্ত্রীকে সিলেট জেলা কর আইনজীবী সমিতির স্মারকলিপি প্রদান
প্রকাশিত: ২৫. জুলাই. ২০২৬ | শনিবার
নিউজ ডেস্কঃ
২০২৬-২০২৭ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের স্বার্থে পাশ হওয়া অর্থ আইন-২০২৬ সংশোধনের দাবি ও আইনটি সাধারণ করদাতাদের আর্থিক সামর্থ্যের বাইরে ব্যয়বহুল উল্লেখ করে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের কাছে সিলেট জেলা কর আইনজীবী সমিতি একটি স্মারকলিপি পেশ করেছে।
শুক্রবার (২৪ জুলাই) রাতে সিলেট সার্কিট হাউজে সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সমর বিজয় সী শেখর ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুর রহমানের নেতৃত্বে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা প্রমুখ।
স্মারকলিপিতে জাতীয় স্বার্থ, সর্বসাধারণের জীবনযাত্রার ব্যয় এবং ব্যবসার সার্বিক পরিস্থিতি বিবেচনায় ৬টি সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরা হয়।
স্মারকলিপিতে উপস্থাপিত দাবিগুলো হলো সব ধরনের ব্যবসা ও পেশায় ১% টার্নওভার ট্যাক্স রহিত করে পূর্বের ন্যায় ৪ কোটি টাকার অধিক টার্নওভার হলে টার্নওভার ট্যাক্স ধার্য করা।
সঞ্চয়পত্রে উৎস পরিশোধিত করকে চূড়ান্ত করদায় হিসেবে বিবেচনা করা। সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে ১৫% কর রহিত করে পূর্বের চূড়ান্ত করদায় বহাল করা। আপীল পর্যায়ে ১% কর পরিশোধের নিয়মটি বাতিল করা।
অংশীদার প্রতিষ্টানের আয়ের উপর লিমিটেড কোম্পানীর হারে কর আরোপ বাতিল ঘোষণা করে পূর্বের ন্যায় ব্যক্তি শ্রেণীর কর হার বহাল রাখা।
ই-রিটার্ন ওয়েবসাইট ১ জুলাই থেকে কার্যকর না হওয়ায় রিটার্ন দাখিলের সময়সীমা ১ জুলাই হতে ৩১ শে অক্টোবর পর্যন্ত প্রণোদনাসহ বর্ধিত করে পর্যায়ক্রমে ৩০ জুন ২০২৭ পর্যন্ত রিটার্ন দাখিলের বিদ্যমান সময়সূচি পূণরায় বিবেচনা করা।
স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়, জাতীয় সংসদে আইনটি পাশের পর ই-রিটার্ন ওয়েবসাইটে রিটার্ন দাখিল করতে গিয়ে সাধারণ করদাতারা নানা জটিলতা ও আর্থিক চাপে পড়ছেন।
তাই ব্যক্তি শ্রেণির করদাতাদের বৃহত্তর স্বার্থে উল্লিখিত সংশোধনগুলো এনে দ্রুত পুনরায় গেজেট প্রকাশের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
স্মারকলিপিতে উল্লেখিত দাবি সমূহের ব্যাপারে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২৯৮ বার
সর্বশেষ খবর
- এইচএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সিসিক প্রশাসকের অভিনন্দন
- পানিসম্পদ মন্ত্রী এ্যানির সুস্থতা কামনায় বিএনপি নেতা কামরুল হাসান চৌধুরী শাহিনের উদ্যোগে দোয়া মাহফিল
- এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ
- এইচএসসিতে সিলেট কমার্স কলেজ এবং সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের সাফল্য অর্জন
- অংশীদারিত্বের গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশের সংকট নিরসন সম্ভব : অধ্যাপক শফিক
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর