- বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে সিসিকের র্যালি
- সুরমা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- অর্থ আইন-২০২৬ এর বিধান ব্যক্তি করদাতাদের আয়কর প্রদানে নিরুৎসাহিত করবে : অধ্যাপক শফিকুর রহমান
- গর্ভবতী মায়েদের জন্য বিশেষ ‘মা ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্প’
- ২৫০ সদস্য বিশিষ্ট্য সিলেট জেলা হাসপাতাল চালুর দাবীতে ৩০ মিনিট অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত
- হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষক সভা অনুষ্ঠিত
- নাগরী নিউজের বিশ্বকাপ ম্যাচ প্রেডিকশনের পুরষ্কার বিতরণ
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা অনুষ্ঠিত
- সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা : বিভাগীয় কমিশনার
» ভোলাগঞ্জ-বিছনাকান্দি-জাফলং পাথর কোয়ারী খুলে দিতে হাইকোর্টের রায় দ্রুত বাস্তবায়ন করুন
প্রকাশিত: ১৯. নভেম্বর. ২০২৪ | মঙ্গলবার
ডেস্ক নিউজঃ
ভোলাগঞ্জ-বিছনাকান্দি-জাফলং পাথর কোয়ারী সনাতন পদ্ধতিতে খাস কালেকশনের মাধ্যমে খুলে দিতে মহামান্য হাইকোর্ট রায় দিয়েছেন। এ রায় দ্রুত বাস্তবায়নের জন্য পাথর শ্রমিক বাঁচাও আন্দোলন জোর দাবি জানিয়েছেন।
সোম ও মঙ্গলবার (১৮ ও ১৯ নভেম্বর) সন্ধ্যায় সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি, সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ ও পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানের সাথে পাথর শ্রমিক বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পৃথক পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন, পাথর শ্রমিক বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় আহবায়ক সাংবাদিক আবুল হোসেন, আন্দোলনের প্রধান উপদেষ্টা জুলহাস উদ্দিন শিকদার, গনঅধিকার পরিষদ সিলেটের সভাপতি নাঈম লস্কর, সিলেট জেলা ট্রাক মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নাজির আহমদ স্বপন, কোষাধ্যক্ষ জুলহাস আহমদ বাদল, সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, কোষাধ্যক্ষ সোহেল আহমদ, আন্দোলনের সদস্য সচিব সৈয়দ ফখরুল ইসলাম, যুগ্ম আহবায়ক মাওলানা আব্দুর রহিম ও জহিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলমগীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী সুমন মিয়া, গোয়াইনঘাট পাথর উত্তোলন ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাসির উদ্দিন মুরাদ, সাধারণ সম্পাদক এড, মশাহিদ আল মামুন, ট্রাক শ্রমিক ইউনিয়ন জৈন্তাপুর উপজেলার সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক জামাল আহমদ, সালুটিকর শাখার সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, কানাইঘাটের সদস্য সচিব আক্তার হোসেন, শ্রমিক নেতা ও বারকি বাঁচাও আন্দোলনের আহবায়ক ফয়জুল ইসলাম, সুরুজ আলী, ইয়াছিন আলী, রফিক আহমদ, সাঈদুর রহমান, যুবনেতা শাহাদত হোসেন সহ ২৫জন নেতাকর্মী।
এদিকে, রোববার সন্ধ্যায় কোম্পানীগঞ্জ উপজেলার এম সাইফুর রহমান সেতুর (ধলাই সেতু) র্প্বূ পাড়ে পাথর শ্রমিক বাঁচাও আন্দোলনের ব্যানারে হাইকোর্টের রায় দ্রুত বাস্তবায়ন, শ্রমিক নির্যাতন বন্ধ, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটের ইউএনও’র অপসারণের দাবিতে মানববন্ধন ও ভুখা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এলাকার বিশিষ্ট মুরব্বী তজই মিয়ার সভাপতিত্বে ও সাংবাদিক মঈন উদ্দিন মিলনের পরিচালনায় মানববন্ধন ও ভুখা মিছিলের পূর্বে বক্তব্য রাখেন, আন্দোলনের আহবায়ক সাংবাদিক আবুল হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আন্দোলনের সদস্য সচিব সৈয়দ ফখরুল ইসলাম, যুুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম,বিএনপি নেতা সুলেমান তালুকদার, যুবনেতা ইয়াছিন আলী, শ্রমিক নেতা ফয়জুল ইসলাম, সুরুজ আলী, কালা মিয়া, ইমাম উদ্দিন, আব্দুল হাসিম, যুবনেতা শাহাদত হোসেন প্রমুখ।
নেতৃবৃন্দ বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট ২০ লক্ষাধিক শ্রমিক ও ২০ সহস্রাধিক ব্যবসায়ীদের দুঃখ, দুর্দশা ও মানবেতর জীবনযাপনের বিস্তারিত তুলে ধরা হয়। তারা অবিলম্বে কর্মহীন শ্রমিক ও ব্যবসায়ীদের কর্মসংস্থানে ফিরিয়ে নিতে ভোলাগঞ্জ-বিছনাকান্দি-জাফলং পাথর কোয়ারী উন্মুক্ত করতে দ্রæত হাইকোর্টের রায় বাস্তবায়নের জোর দাবি জানান। নেতৃবৃন্দ বন ও পরিবেশ মন্ত্রণালয়ের ২০১৪ সালের পাথর উত্তোলন গাইডলাইন অনুযায়ী ম্যানুয়্যাল পদ্ধতিতে সিলেটের সকল পাথর কোয়ারী সচলের দাবি জানান।
পাশাপাশি শ্রমিক নির্যাতনের দায়ে অভিযুক্ত কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটের ইউএনও দের তিনদিনের মধ্যে অপসারণের দাবি জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ২০৭ বার
সর্বশেষ খবর
- বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে সিসিকের র্যালি
- সুরমা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- অর্থ আইন-২০২৬ এর বিধান ব্যক্তি করদাতাদের আয়কর প্রদানে নিরুৎসাহিত করবে : অধ্যাপক শফিকুর রহমান
- গর্ভবতী মায়েদের জন্য বিশেষ ‘মা ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্প’
- ২৫০ সদস্য বিশিষ্ট্য সিলেট জেলা হাসপাতাল চালুর দাবীতে ৩০ মিনিট অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে সিসিকের র্যালি
- অর্থ আইন-২০২৬ এর বিধান ব্যক্তি করদাতাদের আয়কর প্রদানে নিরুৎসাহিত করবে : অধ্যাপক শফিকুর রহমান
- ২৫০ সদস্য বিশিষ্ট্য সিলেট জেলা হাসপাতাল চালুর দাবীতে ৩০ মিনিট অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত
- সিলেটে চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ
- সিলেটে সিপির বিক্ষোভ সমাবেশ; ‘মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল ও দেশবিরোধী চক্রান্ত বন্ধের দাবি’


