- নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন; সভাপতি ছালিম আহমদ, সম্পাদক সামিহা তাহসিন
- আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি
- বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি
- সিকৃবিতে উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ
- সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ
- টোয়াস সদস্যদের সাথে সিউক চেয়ারম্যানের মতবিনিময় ও ‘অভিযাত্রী’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন
- ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা
- সিলেট মহানগরীর ছোট-বড় প্রতিটি রাস্তায় ডিভাইডারের দাবীতে মানব ডিভাইডার কর্মসূচী অনুষ্ঠিত
» পাচারকালে সিলেট রেলওয়ে নিরাপত্তাকর্মীদের হাতে আটক দেড় লক্ষাধিক টাকার সরকারি গাছ
প্রকাশিত: ১৮. আগস্ট. ২০২৪ | রবিবার
নিউজ ডেস্কঃ
সিলেট রেলওয়ে স্টেশন এর সহকারী প্রকৌশলীর যোগসাজশে স্টেশনের সরকারি গাছ পাচারকালে নিরাপত্তা বাহিনীর হাতে আটক পাচারে ব্যবহৃত ভ্যানগাড়ি সহ প্রায় দেড় লক্ষাধিক টাকা মূল্যের রেন্ট্রিগাছ ও ভ্যানচালক।
রবিবার (১৮ আগষ্ট) দুপুরে সিলেটের কদমতলী রেলওয়ে স্টেশনে গাছ পাচারকালে নিরাপত্তা বাহিনী (আনসার) এর সদস্যরা হাতেনাতে আটক করেন। গাছ পাচারের ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে ষ্টেশনের উপ সহকারী প্রকৌশলী রেজাউল হকের বিরুদ্ধে।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অভিযোগ, অসৎ উদ্দেশ্যে গাছগুলো নিয়ে যাওয়া হইছিলো বাংলাদেশ রেলওয়ে সিলেটের আইডব্লিউ মোহাম্মদ রেজাউল হকের নির্দেশে । ওই গাছের মূল্য আনুমানিক দেড় লাখ টাকার বেশি।
নিরাপত্তা বাহিনীর এএসআই রুবেল মিয়া জানান, দীর্ঘদিন যাবত এই আইডব্লিউ বিভিন্ন প্রকার মালামাল বিক্রি করে আসছেন বলে উনাদের কাছে তথ্য ছিলো। আজও একই উদ্দেশ্য গাছগুলো নিয়ে যাওয়ার সময় ভ্যান চালক সহ মালামাল জব্দ করা হয়।
বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী সিলেটের অফিসার ইনচার্জ মো. এনায়েত করিম বলেন, ‘আনুমানিক সকাল সাড়ে ১০টার দিকে আমাকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিপাহী কাওছার মিয়া জানায় যে, আইডব্লিউ মোহাম্মদ রেজাউল হক তার অফিসের সামনে থেকে কিছু গাছ অবৈধভাবে বিক্রির উদ্দেশ্য ভ্যান গাড়িতে তুলে নিয়ে যাচ্ছেন।
কোন সরকারি মালামাল নিয়ে যেতে হলে গেইট পাস দিতে হয় এবং টেন্ডারের ভিত্তিতে নিতে হয়। কোন ধরনের বৈধ কাগজপত্র ছাড়াই সে অবৈধভাবে গাছগুলো নিয়ে যাচ্ছিলো। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
ভ্যান চালক আবু সাঈদ বলেন, আইডব্লিউ মোহাম্মদ রেজাউল হকের নির্দেশে রেল কর্মচারী ৫ জনের সহযোগীতায় উঠিয়ে দেওয়া হয়। তারা হলেন আইডব্লিউ এর অধীনস্থ কর্মচারী মো. হানিফ, মাসুদ মিয়া, পলাশ সহ আরও ২ জন।
এ ব্যাপারে রেলওয়ে উর্ধতন উপ সহকারী প্রকৌশলী রেজাউল হক জানান, সহকারী নির্বাহী প্রকৌশলী/সিলেট আজমাঈন মাহতাব এর নির্দেশে আমি গাছগুলো স’মিলে পাঠানোর সময় নিরাপত্তা বাহিনী আটক করে ।
এই সংবাদটি পড়া হয়েছে ২৬৪ বার
সর্বশেষ খবর
- নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন; সভাপতি ছালিম আহমদ, সম্পাদক সামিহা তাহসিন
- আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি
- বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- ওসমানী হাসপাতালে রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল আজ ২টায়
- সিলেটে সন্তানদের ফেলে টাকা ও স্বর্ণ নিয়ে প্রেমিকের সাথে ভারতে পালানোর চেষ্ঠা প্রবাসীর স্ত্রীর; থানায় অভিযোগ
- গ্রাহকের সাথে প্রতারণা; ভিশন ইলেকট্রনিক্স’কে ভোক্তার জরিমানা
- ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ, ছাতকে যুবক গ্রেপ্তার
- নৃশংস খুনের শিকার সাত্তার-সুরাইয়া দম্পতির বাসায় প্রবাসী কল্যাণমন্ত্রী


