শিরোনামঃ-

» আমেরিকার সাথে সম্পাদিত জাতীয় স্বার্থবিরোধী বাণিজ্য চুক্তি বাতিল করুন : বাসদ

প্রকাশিত: ২২. এপ্রিল. ২০২৬ | বুধবার

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ
মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তী সরকার কর্তৃক সম্পাদিত অসম বাণিজ্য চুক্তিসহ জাতীয় স্বার্থ বিরোধী সকল চুক্তি বাতিল, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার পাঁয়তারা বন্ধ এবং ইরানে মার্কিন-ইসরাইলী হামলা, গাজায় জায়নবাদী গণহত্যা সহ দেশে দেশে সাম্রাজ্যবাদী আগ্রাসন-যুদ্ধ বন্ধের দাবিতে বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ  অনুষ্ঠিত হয়।

বুধবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় সুরমা মার্কেট পয়েন্ট, বন্দর বাজার এলাকায় গণসংযোগে নেতৃত্ব দেন সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর, বাসদ সদস্য সচিব প্রণব জ্যোতি, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সহ-সভাপতি বেলাল হোসেন, শ্রমিক নেতা সৈকত আহমদ, অজয় দাশ, রণি আহমদ, হোসেন আহমদ, সংগ্রাম পরিষদের তানভির আহমেদ,রাছেল মিয়া, আইনুল ইসলাম, বাপ্পী আহমদ, ফখরুল ইসলাম প্রমূখ।

Manual2 Ad Code

গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার প্রধান নির্বাচনের আগে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিয়ে জনগণের ভোট নিজের পক্ষে নেওয়ার পর এখন স্লোগানের কথা ভুলে গিয়ে দেশ বিক্রির বাণিজ্য চুক্তির বিষয়ে নিশ্চুপ হয়ে আছে।

Manual4 Ad Code

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত ‘এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড (ART)’ একটি অসম, একতরফা ও জাতীয় স্বার্থবিরোধী চুক্তি। অবিলম্বে চুক্তি নিয়ে সংসদে আলোচনার আহ্বান জানান নেতৃবৃন্দ।

Manual6 Ad Code

নেতৃবৃন্দ বলেন, গাছের আগা কেটে গোড়ায় পানি ঢালার মতো এই অসম চুক্তি বাতিল না করে কৃষকদের কৃষি কার্ড প্রদান করছেন।

অন্যদিকে চুক্তির শর্ত অনুযায়ী বেশি দামে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গমসহ কৃষি পণ্য ও প্রতিরক্ষা সরঞ্জাম  আমদানি করতে বাধ্য হবে বাংলাদেশ।

যার ফলে গার্মেন্টস সহ দেশীয় শিল্প, কৃষি খাত ও ঔষধ শিল্প মারাত্মক প্রতিযোগিতার মুখে পড়বে এবং বিপুল সংখ্যক মানুষ বেকার হবে।

বর্তমান সরকার সাম্রাজ্যবাদী যুদ্ধের অজুহাত দেখিয়ে সমন্বয়ের নামে সব রকমের জ্বালানি তেলের লিটার প্রতি ১৫-২০ টাকা দাম বাড়িয়ে জনগণকে দুর্ভোগে ফেলেছে। যার প্রভাবে সব নিত্য পণ্যের দাম বেড়ে যাবে।

নেতৃবৃন্দ অবিলম্বে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং আমেরিকার সাথে সম্পাদিত জাতীয় স্বার্থ বিরোধী অসম চুক্তি বাতিলের দাবি জানান।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩২৯ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31