শিরোনামঃ-

» শিক্ষাঙ্গনে সন্ত্রাসী হামলা ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে সিলেটে কাল ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ২২. এপ্রিল. ২০২৬ | বুধবার

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ
দেশব্যাপী বিভিন্ন শিক্ষাঙ্গনে সাধারণ শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা এবং ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবিতে সিলেটে এক বিশাল বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল।

Manual8 Ad Code

আগামীকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ২টায় নগরীর ঐতিহাসিক রেজিস্টারি মাঠ থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হবে।

Manual8 Ad Code

শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা এবং সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত থাকার উদাত্ত আহ্বান জানিয়েছেন ছাত্রদলের নেতৃবৃন্দ।

Manual5 Ad Code

এক যৌথ বিবৃতিতে বিক্ষোভ মিছিল সফল করার আহ্বান জানিয়েছেন, সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিনার।

নেতৃবৃন্দ বলেন, শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করার যেকোনো চক্রান্ত ছাত্রদল রাজপথে থেকে প্রতিহত করবে।

এই সংবাদটি পড়া হয়েছে ২৩২ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31