- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
- সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল
- চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন
- হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল
- অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
- কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
» গবাদিপশুর জেনেটিক উন্নয়নে গতি আনতে ব্র্যাকের দেশব্যাপী ‘এআইএসপি’ প্রশিক্ষণ কর্মসূচি
প্রকাশিত: ২২. এপ্রিল. ২০২৬ | বুধবার
নিউজ ডেস্কঃ
বাংলাদেশে গবাদিপশুর জেনেটিক মানোন্নয়ন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের আয় বৃদ্ধিকে ত্বরান্বিত করতে ব্র্যাক দেশব্যাপী ‘এআইএসপি’দের প্রযুক্তিগত উৎকর্ষতা বৃদ্ধি” শীর্ষক একটি বিস্তৃত প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করছে।
বর্তমানে ব্র্যাক-এর প্রায় ৪ হাজার ৫০০ জন কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারী ‘এআইএসপি’ দেশের বিভিন্ন অঞ্চলে মাঠ পর্যায়ে সেবা প্রদান করছেন, যা গ্রামীণ প্রাণিসম্পদ খাতের উৎপাদনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এই বৃহৎ সেবা নেটওয়ার্ককে আরও দক্ষ, আধুনিক ও ফলপ্রসূ করে তুলতে এই প্রশিক্ষণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
দেশের প্রায় ২৫টি কৌশলগত স্থানে পর্যায়ক্রমে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে অওঝচদের আধুনিক কৃত্রিম প্রজনন কৌশল, প্রজনন স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং উন্নত পশুপালন পদ্ধতি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
এর ফলে মাঠ পর্যায়ে সেবার গুণগত মান বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সফল প্রজননের হার উল্লেখযোগ্যভাবে উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় বুধবার (২২ এপ্রিল) বিকেলে ব্র্যাক লার্নিং সেন্টার সিলেটে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডা. আবু জাফর মো. ফেরদৌল বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা, সিলেট এবং সভাপতিত্ব করেন কৃষিবিদ ডা. হারুন-অর-রশীদ, জেনারেল ম্যানেজার, ব্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. মিজানুর রহমান মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাহিদ আরজুমান বানু ও এজিএম একেএম রবিউল ইসলাম, ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ।
কর্মসূচিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার ব্র্যাক কৃত্রিম প্রজনন কর্মীগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশের প্রাণিসম্পদ খাতকে টেকসই ও প্রতিযোগিতামূলক পর্যায়ে নিয়ে যেতে হলে মাঠ পর্যায়ের সেবা প্রদানকারীদের দক্ষতা উন্নয়নের বিকল্প নেই।
ব্র্যাক-এর এই উদ্যোগ সেই লক্ষ্য অর্জনে একটি সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ।”
সভাপতির বক্তব্যে তিনি উল্লেখ করেন, ‘এআইএসপি’ দের দক্ষতা বৃদ্ধি মানেই সরাসরি খামারিদের উৎপাদনশীলতা ও আয় বৃদ্ধি।
এই প্রশিক্ষণ কর্মসূচি দেশের প্রাণিসম্পদ খাতে দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব ফেলবে।”
উল্লেখ্য, এই উদ্যোগের মাধ্যমে গবাদিপশুর উন্নত জাত বিস্তার, দুধ উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিতে টেকসই প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এই সংবাদটি পড়া হয়েছে ১৬৬ বার
সর্বশেষ খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর