শিরোনামঃ-

» ভূইফোঁড় সাংবাদিক জহিরুলের বিরুদ্ধে বড় ভাইয়ের চাঁদাবাজির মামলা, সমন জারি

প্রকাশিত: ০৯. এপ্রিল. ২০২৬ | বৃহস্পতিবার


Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ

সিলেটে এক ভূইফোঁড় সাংবাদিকের বিরুদ্ধে আপন বড় ভাই বাদী হয়ে আদালতে চাঁদাবাজির মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে আসামীর প্রতি সমন জারি করেছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সিলেট কোর্টে সামছুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলো বাদীর আপন ছোট ভাই ভূইফোঁড় সাংবাদিক জহুরুল ইসলাম ও জয়নাল আহমদ।
এছাড়া তিনি সিলেটের পুলিশ সুপার বরাবর আসামীদের বিরুদ্ধে পৃথক আরেকটি স্মারকলিপি দিয়েছেন।
মামলার এজাহারে তিনি উল্লেখ করেছেন, আমি একজন সহজ সরল আইনমান্যকারী লোক হই। আমি একজন গরীব অসহায় কৃষক লোক।
বিবাদীরা আমার আপন হাতনো ঘরের ছোট ভাই হোন। আমাদের পিতা বিবাদীদের ছোট রেখে মারা গেলে আমি অনেক কষ্ট করে তাদেরকে লালন পালন করিয়া বড় করি।
আমি নদীতে মাছ ধরে দিন মজুরী করে (১) নং বিবাদী জহুরুল ইসলামকে কোন মতে অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করাই। এরপর অভাবের তাড়নায় সিলেট শহরে সে পত্রিকার হকারের কাজে যোগ দেয়। এরপর থেকে সে সিলেট শহরে বসবাস করে। আমার সাথে আর কোন যোগাযোগ নেই।
এক পর্যায়ে সে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিয়ে করে। বিয়ে করার পর সে তার পৈত্রিক সম্পত্তি বিক্রি করে দেয়।
বিগত কয়েক বছর আগে জানতে পারি সে ফ্যাসিস্ট আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত।
ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সে এলাকায় এসে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি শুরু করে। এ
লাকার লোকজন বার বার গ্রামের ময়মুরব্বী সহ আমি তার বড় ভাই হিসেবে আমার কাছে চাঁদাবাজির অভিযোগ নিয়ে আসলে অপারগ হয়ে তাকে বাড়ি থেকে বের করে দেই। এরপর থেকে সে আমার উপর ক্ষিপ্ত হয়ে শত্রুতামূলক কাজকর্ম শুরু করে।
আওয়ামীলীগ সরকারের আমলে স্থানীয় আওয়ামীলীগের ক্যাডারদের নিয়ে সে একাধিকবার আমার উপর শারীরিক আক্রমণ করে। আমি ভয়ে তার বিরুদ্ধে মুখ খুলি নাই।
আনুমানিক ২/৩ বছর আগে সে আমাদের গ্রামের রাস্তার পাশে তুড়ুগাও গ্রামের সম্মানিত ব্যক্তি জাকির হোসেনের কাছ থেকে ৮ শতাংশ জায়গা ক্রয় করে।
পাশের ৯ শতক জায়গার মালিকও জাকির হোসেন হোন। সে এই জায়গাটিও তখন ক্রয় করার কথা বললে জাকির সাহেব তাকে বলেন, পরবর্তীতে বিক্রি করলে তোমাকে দিব বলে আশ্বাস দেন।
আওয়ামীলীগ সরকার পতনের পর সে আত্মগোপনে চলে যায়। জাকির হোসেন সাহেব তাকে না পাইয়া আমাদের গ্রামের আরেক জনের কাছে ৫ শতাংশ জায়গা বিক্রি করেন।
উক্ত লোক তার খরিদকৃত ৫ শতাংশ জায়গার মধ্যে উন্নয়ন কাজ করতে থাকেন। গত ১২/০২/২০২৬ ইং চাঁদাবাজ, ভূয়া সাংবাদিক পরিচয় ধারী আমার আপন ছোট ভাই জহিরুল এসে জায়গাটিতে উন্নয়ন কাজ বন্ধ করতে বলে।
সে এই জায়গাটি তার ক্রয় করা বলে জানালে এলাকার গন্যমান্য লোকজন জহিরুলকে জমি ক্রয়ের দলিল দেখাতে বললে সে দেখাতে পারে নাই। উপরন্তু জমিটির বিক্রেতা জাকির হোসেনের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে মানহানি করতে থাকে।
জাকির হোসেন সাহেব এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ আমার কাছে বিচার প্রার্থী হলে আমিসহ এলাকার লোকজন জহিরুলকে এমন কাজ করা থেকে বিরত থাকতে বলি। সে আমাদের কথা না শুনে তার অপকর্ম চালিয়ে যেতে থাকে।
এক পর্যায়ে জাকির হোসেন এলাকার লোকজনসহ আমাকে সঙ্গে নিয়ে বিবাদীদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।
এরপর থেকে বিবাদীরা আমাকে বিভিন্ন ভাবে হয়রানী করতে থাকে। তারা আমাকে প্রাণে হত্যার হুমকি দিচ্ছে। আমি ও আমার ছেলে মেয়েদের মিথ্যা মামলায় জড়িয়ে জেলে ডুকাবে বলে জহিরুল হুমকি দিচ্ছে।

এই সংবাদটি পড়া হয়েছে ১৯৮ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930