শিরোনামঃ-

» চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে সিলেট এনডিএফের সমাবেশ

প্রকাশিত: ২৭. অক্টোবর. ২০২৬ | মঙ্গলবার

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ

সকল সাম্রাজ্যবাদবিরোধী ও দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি, সংগঠন, শ্রমিক-কৃষক, ছাত্র-যুবক, বুদ্ধিজীবী, পেশাজীবী এবং সচেতন শান্তিকামী জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)-এর দেশব্যাপী কর্মসূচী।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ডিপি ওয়াল্ডের হাতে ইজারা দেওয়ার প্রতিবাদে এবং জাতীয় স্বার্থবিরোধী ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ এই চুক্তি বাতিলের দাবিতে আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিটের সময় নগরির ক্বীণ ব্রীজের মুখ (জালালাবাদ পার্কের সামনে) জেলা সহ-সভাপতি অধ্যাপক মো. আবুল ফজল এর সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির দপ্তর সম্পাদক রমজান আলী পটু, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির কোষাধ্যক্ষ আব্দুস সালাম, শাহপরান থানা কমিটির সভাপতি খোকন আহমদ, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি সাহাব উদ্দিন, দক্ষিন সুরমা ১ম সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আনোয়ার হোসেনসহ প্রমুখ।

Manual3 Ad Code

সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতি, বৈদেশিক বাণিজ্য ও জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পদ। এই বন্দরের গুরুত্বপূর্ণ নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ১৫ বছর মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের পরিচালনার জন্য ইজারা দেওয়ার চুক্তি কোন সাধারণ বাণিজ্যিক সিদ্ধান্ত নয় এর সঙ্গে জাতীয় অর্থনৈতিক স্বার্থ, বন্দর পরিচালনার ওপর কর্তৃত্ব, শ্রমিকদের অধিকার এবং দেশের দীর্ঘমেয়াদি কৌশলগত স্বার্থের প্রশ্ন জড়িত।

Manual8 Ad Code

বক্তারা আরও বলেন, বর্তমান বিশ্বে পুঁজিবাদী-সাম্রাজ্যবাদী ব্যবস্থার সংকট ও বৃহৎ শক্তিগুলোর বাজার, সম্পদ, বাণিজ্যপথ এবং ভূ-রাজনৈতিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতা ক্রমেই তীব্র হচ্ছে।

মার্কিন নেতৃত্বাধীন পাশ্চাত্য সাম্রাজ্যবাদ এবং প্রতিদ্বন্ধী চীন-রাশিয়ার মধ্যকার দ্বন্ধ আন্তর্জাতিক পরিস্থিতিকে সংঘাতমুখর করে তুলছে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ, রাশিয়া-ইউক্রেন সংঘাত এবং দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান প্রণালিকে কেন্দ্র করে সামরিক উত্তেজনা এই বৃহত্তর প্রতিদ্বন্ধিতারই বহিঃপ্রকাশ।

ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের সংযোগকারী মালাক্কা প্রণালীসংলগ্ন বঙ্গোপসাগরীয় অঞ্চলে বাংলাদেশের ভূ-রাজনৈতিক ও রণনীতিগত অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় দেশটিকে বৃহৎ শক্তিগুলোর প্রতিযোগিতা ও সামরিক পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত করার ঝুঁকি রয়েছে।

নেতৃবৃন্দ বলেন ২০২৪ সালের ৫ আগস্টের ক্ষমতার পালাবদলের মধ্য দিয়ে বাংলাদেশে সাম্রাজ্যবাদী প্রভাব বিস্তারের নতুন রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে।

মার্কিন সাম্রাজ্যবাদ ও তার দেশীয় সহযোগী শক্তিগুলো বিভিন্ন চুক্তি, অর্থনৈতিক সমঝোতা, বাণিজ্যিক উদ্যোগ এবং কৌশলগত সম্পর্কের মাধ্যমে বাংলাদেশকে নিজেদের স্বার্থের অনুকূলে ব্যবহারের চেষ্টা চালাচ্ছে। এনডিএ ও এআরটি-সহ বিভিন্ন চুক্তি ও সমঝোতার প্রকৃত শর্ত আড়াল করা হচ্ছে।

নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তির পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক ও জ্বালানি সমঝোতা, বোয়িংয়ের ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তি এবং এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কেনার উদ্যোগের মতো বড় আর্থিক অঙ্গীকারগুলোকে দেশের অর্থনৈতিক সক্ষমতা, বৈদেশিক মুদ্রার ওপর চাপ, ঋণ ও দায় পরিশোধের শর্ত এবং দীর্ঘমেয়াদি জনস্বার্থের ভিত্তিতে বিচার করতে হবে।

একই সঙ্গে চীনের সঙ্গে বন্দর নির্মাণ, আধুনিকায়ন ও সম্প্রসারণ সংক্রান্ত চুক্তি এবং অন্যান্য সমঝোতাও স্বচ্ছতা ও জাতীয় স্বার্থের মানদন্ডে পর্যালোচনা করা জরুরি।

একদিকে মার্কিন নেতৃত্বাধীন শক্তির সঙ্গে এবং অন্যদিকে চীন সহ প্রতিদ্বন্ধী শক্তিগুলোর সঙ্গে এমন সব কৌশলগত সম্পর্ক গড়ে তোলা, যার শর্ত ও পরিণতি জনগণের কাছে অস্পষ্ট থাকে, তা বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতি ও দীর্ঘমেয়াদি নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

Manual6 Ad Code

সাম্রাজ্যবাদী শক্তির প্রতিদ্বন্ধিতার হাতিয়ারে বাংলাদেশকে পরিণত হতে দেওয়া যাবে না।

Manual6 Ad Code

নেতৃবৃন্দ বলেন, সাম্রাজ্যবাদী যুদ্ধের বিপদ মোকাবিলা, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার সংগ্রামকে দেশের কোটি কোটি শ্রমিক-কৃষকের শোষণমুক্তির সংগ্রামের সঙ্গে যুক্ত করতে হবে।

সাম্রাজ্যবাদ ও তার দেশীয় সহযোগী শক্তির শোষণ-নিপীড়নের অবসান ঘটিয়ে শ্রমিকশ্রেণির নেতৃত্বে শ্রমিক-কৃষক-জনগণের সরকার তথা জাতীয় গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তুলতে হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৬১ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30