- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
- সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
- জিন্দাবাজারে পানি নিষ্কাশনের নালায় ময়লা-আবর্জনা ও পয়োবর্জ্য ফেলার অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ব্যবসায়ীরা
- ভয়াল ২৮ অক্টোবর; রক্তাক্ত কোর্টপয়েন্ট জামায়াতের বিক্ষোভ আগামীকাল
- জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে সুমন ও সুইট প্রেরণার উৎস : বাসদ
- তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল : মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে সিলেট এনডিএফের সমাবেশ
- সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা
- সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মুক্তিযোদ্ধা দলের পলাশের পদ অব্যাহতি
- সিসিক প্রশাসকের সঙ্গে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্পিকার মুস্তাক আহমদের সাক্ষাৎ
» সিলেটে অপপ্রচারের বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন
প্রকাশিত: ০৫. মার্চ. ২০২৬ | বৃহস্পতিবার
নিউজ ডেস্কঃ
সিলেটের একটি চিহ্নিত চাঁদাবাজ চক্রের পরিকল্পিত অপপ্রচারের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এয়ারপোর্ট থানার ব্যবসায়ী ও সাধারণ জনগন।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর আড়াইটায় সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের হিংগারপুল পয়েন্টে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।
ব্যবসায়ী বুলবুল মিয়ার সভাপতিত্বে ও মো. আব্দুল হকের সঞ্চালনায় অনুষ্টিত মানবন্ধনে বক্তারা বলেন, সিলেট-ভোলাগঞ্জ সড়কের এয়ারপোর্ট-সালুটিকর অংশের ব্যবসায়ীদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে দীর্ঘদিন থেকে।
সিলেটের একটি চিহ্নিত চাঁদাবাজ চক্র নিরীহ ব্যবসায়ীদের কাছ থেকে ফায়দা হাসিল করতে না পেরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা বানোয়াট তথ্য পরিবেশন করে সিলেটবাসীকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তারা বলেন, তাদের ষড়যন্ত্রের অংশ হিসেবে ব্যবসায়ীদের নামে মাদক ব্যবসার যে অপতথ্য প্রচার করা হচ্ছে তার কোনো বাস্তবভিত্তি নেই।
তারা পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গা থেকে নেশার খালি বোতল সংগ্রহ করে বিভিন্ন চা-দোকানের আশাপাশে ফেলে রেখে তার ভিডিও ধারন করে সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।
ব্যক্তিগত শত্রুতা. হিংসা ও চাঁদাবাজীর উদ্দেশ্যেই তাদের এই অপচেষ্টা। আমরা তাদের এই হীনপ্রচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তাদের এই অপপ্রচারে পুলিশ প্রশাসন সহ সিলেটবাসীকে বিভ্রান্ত না হওয়ারও আহ্বান জানিয়েছেন তারা।
সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ব্যবসায়ী বাবর মিয়া, ইলাস মিয়া, আব্দুন নূর মিয়া, কলমদর মিয়া, মুজিব মিয়া, জাবেদ মিয়া, খলিলুর রহমান, বুরহান উদ্দিন, খোকন মিয়া, মাহমুদ মিয়া, হেলাল আহমদ, মনোয়ার হোসেন, চুনু মিয়া, কামাল মিয়া, রকিব মিয়া, মুরাদ মিয়া, আল-আমীন হোসেন, ইরমান মিয়া, আব্দুল হামিদ, আব্দুল আহাদ, মখলিছুর রহমান, জাহাঙ্গীর আলম, ছরু মিয়া, আব্দুস শুকুর, শিপন আহমদ সহ ধোপাগুল, উমদারপুর, আটকিয়ারি, লালবাগ, রঙ্গিটিলা, সিঙ্গারপুল, পাগলামোরা এলাকার সর্বস্থরের জনসাধারণ।
সভায় বক্তারা অবিলম্বে এই অপতৎপরতা বন্ধের জোর দাবি জানান। অন্যতায় তারা প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়েছেন।
তারা সিলেটের এয়ারপোর্ট থানাপুলিশ ও গোয়েন্দা বাহিনীর প্রতি. পুরো ঘটনা তদন্তের মাধ্যমে অপপ্রচারকারীদের আইনের আওতায় নিয়ে আসারও দাবি জানিয়েছেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১৫৪ বার
সর্বশেষ খবর
- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
- সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
- জিন্দাবাজারে পানি নিষ্কাশনের নালায় ময়লা-আবর্জনা ও পয়োবর্জ্য ফেলার অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ব্যবসায়ীরা
- ভয়াল ২৮ অক্টোবর; রক্তাক্ত কোর্টপয়েন্ট জামায়াতের বিক্ষোভ আগামীকাল
- জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে সুমন ও সুইট প্রেরণার উৎস : বাসদ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর