শিরোনামঃ-

» জালালাবাদের নাজিরেরগাঁও ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন

প্রকাশিত: ২২. এপ্রিল. ২০২৬ | বুধবার

Manual4 Ad Code

ব্যবসা দ্বারা মানুষের উপকারের মানসিকতা থাকতে হবে : মাহমুদুর রহমান দিলাওয়ার

নিউজ ডেস্কঃ
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা ব্যবসাকে হালাল করেছেন।
হালাল উপার্জনের ব্যাপারে রাসুলুল্লাহ (সা.) ব্যাপক উৎসাহমূলক বর্ণনা দিয়েছেন। ব্যবসা দ্বারা মানুষের উপকার করার মানসিকতা থাকতে হবে।
যখন ব্যবসায়ী ও গ্রাহক উভয় পক্ষ অনুভব করবে আমরা উপকৃত হয়েছি তখন সেখানে একটি হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তৈরি হবে।
তিনি বুধবার (২২ এপ্রিল) সিলেট মহানগরীর জালালাবাদ থানার অন্তর্গত নাজিরেরগাঁও এলাকায় নুসরা লাইব্রেরী এন্ড ষ্টেশনারী ও তাবাসসুম টেইলার্সের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
নতুন ব্যবসা প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী মাওলানা ইমরান আহমদ ও মাওলানা হোসাইন আহমদের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলেমেদ্বীন মাওলানা হানীফ হোসাইন, সমাজসেবক সিদ্দিকুর রহমান, শিক্ষানুরাগী শেখ মো. ইউনুছ আলী, মাওলানা আবদাল হোসাইন, মাওলানা মেহেদী হাসান ও মাওলানা আমীর হোসাইন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষক ওবায়দুল হক, খোরশেদ আলম মহসিন, শাহীন আলম, আজিজুর রহমান, আলা উদ্দীন, মাওলানা আব্দুল খালিক, মাওলানা কায়েস আহমদ ও আব্দুল লতিফ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেন, ব্যবসায়ীদের ন্যায্য অধিকার ও প্রাপ্তি নিশ্চিত করতে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সন্ধ্যা ৭টায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের সময়সীমা বৃদ্ধি করে তাদের পাশে দাঁড়াতে হবে।
ক্ষুদ্র ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা প্রদান একান্ত প্রত্যাশা। অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণের মাধ্যমে জনসাধারণের ভোগান্তি বন্ধে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ২১৮ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31