শিরোনামঃ-

» পূবালী ব্যাংকের আয়োজনে ‘ক্যাশলেস রেলগেট’ শীর্ষক দুদিনব্যাপী ক্যাম্পেইনের উদ্বোধন

প্রকাশিত: ২২. এপ্রিল. ২০২৬ | বুধবার


Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ
পূবালী ব্যাংক পিএলসির সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেছেন, আধুনিক যুগ তথ্য প্রযুক্তির যুগ।

Manual8 Ad Code

যুগের সাথে তাল মিলিয়ে ব্যাংকিং পরিসেবায়ও আসছে যুগান্তকারী ও গ্রাহকবান্ধব পরিবর্তন।

এরই ধারাবাহিকতায় পূবালী ব্যাংক ‘ক্যাশলেস ব্যাংকিং’ সেবায় নিয়ে এসেছে বিভিন্ন ধরণের প্রযুক্তি নির্ভর প্রোডাক্ট।

তিনি পূবালী ব্যাংকের গ্রাহকবৃন্ধকে ব্যাংকের ডেবিট/ক্রেডিটকার্ড, পাই ব্যাংকিং এ্যাপস, কিউ আর কোড, পোজ মেশিন ইত্যাদি সময় ও অর্থ সাশ্রয়ী সেবা গ্রহণের আহবান জানান।

তিনি বলেন, এতে করে সরকার ঘোষিত ‘ক্যাশলেস ব্যাংকিং’ এর কার্যক্রম আরো বেগবান হবে।

বুধবার (২২ এপ্রিল) সকালে সিলেটের দক্ষিণ সুরমার রেলগেট এলাকায় পূবালী ব্যাংক ট্যাকনিক্যাল শাখা আয়োজিত ‘ক্যাশলেস রেলগেট’ শীর্ষক দু’দিনব্যাপি ক্যাম্পেইনের উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী শেষে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

Manual4 Ad Code

ট্যাকনিক্যাল শাখার ব্যবস্থাপক কাজী মোছা. মাহবুবা বেগম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকের সিলেট পূর্বাঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. ফজলুল কবীর চৌধুরী ও পশ্চিমাঞ্চল প্রধান (চলতি দায়িত্ব) শাহ মো. দস্তগীর আজম।

এসময় গ্রাহকবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, ইনজামাম গজনবী প্রিন্স।

Manual1 Ad Code

উদ্বোধনী দিনে উপস্থিত গ্রহকবৃন্দ পূবালী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং কার্যক্রমের বিভিন্ন প্রোডাক্ট সম্পর্ক অবহিত হন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ক্যাম্পেইনের সমাপনী দিনেও একই কার্যক্রম অব্যহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩১৩ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930