- নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন; সভাপতি ছালিম আহমদ, সম্পাদক সামিহা তাহসিন
- আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি
- বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি
- সিকৃবিতে উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ
- সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ
- টোয়াস সদস্যদের সাথে সিউক চেয়ারম্যানের মতবিনিময় ও ‘অভিযাত্রী’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন
- ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা
- সিলেট মহানগরীর ছোট-বড় প্রতিটি রাস্তায় ডিভাইডারের দাবীতে মানব ডিভাইডার কর্মসূচী অনুষ্ঠিত
» সিলেট উইমেন চেম্বারের আন্তর্জাতিক এমএসএমই দিবস উদযাপন
প্রকাশিত: ১৩. জুলাই. ২০২৪ | শনিবার
এমএসএমই উদ্যোক্তাদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার : সিলেটের বিভাগীয় কমিশনার
নিউজ ডেস্কঃ
সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আইএলও এর সহযোগিতায় লংকাবাংলা ফাইন্যান্স-এ আন্তর্জাতিক এমএসএমই দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে।
শনিবার (১৩ জুলাই) বিকালে নগরীর দরগা গেইটস্থ অভিজাত একটি হোটেলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী এনডিসি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের এমএসএমই উদ্যোক্তাদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার। শিল্প মন্ত্রণালয়ের নির্দেশনায় সারা দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্য উৎপাদন, বাজার সংযোগ সৃষ্টি, দক্ষতা উন্নয়নে কাজ করছে সরকার। এসব উদ্যোগের ফলে ধীরে ধীরে দেশের উদ্যোক্তাদের পণ্য সারা বিশ্ব জয় করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি আরো বলেন, দেশের প্রত্যন্ত পাড়ায়, গ্রামে ক্ষুদ্র উদ্যোক্তারা ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করছেন। দিনদিন তাঁদের দক্ষতারও উন্নয়ন হচ্ছে। অর্থনীতিতে এমএসএমই খাতের অবদান আরো বৃদ্ধি করতে এবং তাঁদের জন্য সহায়ক পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার। এমএসএমই উদ্যোক্তাদের উন্নয়নের কার্যক্রম সরকারের উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নকে গতিশীল করবে।
উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্নলতা রায়ের সভাপতিত্বে ও রোহেনা সুলতানার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মোবারক হোসেন, ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধি হোসনা ফেরদৌসী সুমী।
এসময় আরো বক্তব্য রাখেন, এফএপিপি মিনহাজ আহমেদ চৌধুরী, দেশ ফাউনন্ডার চেয়ারম্যান মিজবাউর রহমান, সিলেট সোনালী ব্যাংকের সহকারী ম্যানেজার দিকবিজয় দত্ত, সিলেট প্রেসক্লাবে সভাপতি ইকরামুল কবির, অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নুর, বিসিক এর ডেপুটি ম্যানেজার সুহেল হাওলাদার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি সৈয়দা রাবেয়া আক্তার রিয়া, পরিচালক তপতী রানী দাস, তাছমিন আক্তার, রাহিলা জেরিন কানুন, স্বপ্না বেগম, নাহিদ আক্তার স্বাতী, স্বর্নালী দত্ত প্রমুখ।
আলোচনা পর্ব শেষে নৃত্যে ও ফ্যাশন শো অনুষ্ঠিত হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৫০ বার
সর্বশেষ খবর
- নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন; সভাপতি ছালিম আহমদ, সম্পাদক সামিহা তাহসিন
- আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি
- বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান
- সিলেটে খেলার মাঠে মেলা বন্ধের ও রাত ৯টা পর্যন্ত দোকান খোলার দাবিতে মহানগর ব্যবসায়ীদের স্মারকলিপি
- ১ অক্টোবর বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রস্ততি সভা অনুষ্ঠিত
- সিলেটে এহছানুল হক তাহের সহ সকলের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা
- নিজ নিজ দায়িত্ব আন্তরিকভাবে পালনের আহ্বান ইসকন সিলেটের বিভাগীয় সভায়


