শিরোনামঃ-

» শ্রমিকনেতা আনোয়ার হোসেন উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা; অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে

প্রকাশিত: ১৩. এপ্রিল. ২০২৬ | সোমবার


Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ
বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন (রেজি নং বি-২০৩৭) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন (রেজি: নং চট্ট-১৯৩৩)।

আজ সোমবার (১৩ এপ্রিল) সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ছাদেক মিয়া ও সাধারণ সম্পাদক আনছার আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, হোটেল শ্রমিকরা সারাবছর মালিকের প্রতিষ্ঠানে কাজ করে গেলেও তাদের দেওয়া হয়না শ্রমের ন্যায্য পাওনা। শ্রমিকরা তাদের দাবি ও অধিকার আদায়ের প্রশ্নে বরাবরই সোচ্চার ছিলো।

Manual6 Ad Code

শ্রমিকদের ন্যায়সংগত আন্দোলন দমন করতে শ্রমিকদের শারীরিক-মানসিক নির্যাতন, ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রদান করা নিত্যনৈমিত্তিক ঘটনা। প্রতিনিয়ত মালিক-সরকার ও প্রশাসনের ষড়যন্ত্রের শিকার হতে হয়।

হোটেল রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরির গেজেট ও শ্রমআইন বাস্তবায়নের চলমান আন্দোলন-সংগ্রাম যখন জোরালো হচ্ছে ঠিক তখনি মালিক গোষ্ঠী অত্যান্ত সুচতুরভাবে গত ১১ মার্চ ঢাকার গুলিস্তানে অবস্থিত স্টার গ্রুপের প্রতিষ্ঠান রাজধানী রেস্টুরেন্টের ভাড়াটে সন্ত্রাসী আমীন গাজী ধারা বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শারীরিক নির্যাতন শিকার হন।

Manual2 Ad Code

এ ধরনের ঘৃন্যতম নেক্কারজনক ঘটনা হোটেল রেস্টুরেন্ট সেক্টরে কর্মরত শ্রমিকদের জন্য যেমন হুমকিস্বরুপ তদ্রুপ শ্রমিকনেতাদের জীবনের কোন নিরাপত্তা নেই। প্রকাশ্যে শ্রমিকনেতার উপর হামলা পরিচালনা করলেও ঘটনার ২দিন অতিবাহিত হতে চললেও এখন পর্যন্ত সন্ত্রাসীদের গ্রেফতারের প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোন পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছেনা।

Manual2 Ad Code

উপরন্তু নির্যাতিত শ্রমিকনেতাসহ ফেডারেশনের নেতৃবৃন্দের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়।

নেতৃবৃন্দ দাবি জানান অবিলম্বে মালিকের মদদপুষ্ট সন্ত্রাসী আমীন গাজী সহ তার সহযোগীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে এবং শ্রমিকদের উপর দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৬২ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930