- ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিসিক অত্যন্ত সতর্ক : সিসিক প্রশাসক
- সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে : সিসিক প্রশাসক
- উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
- সিলেট সোসাইটির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
- সাংবাদিক শহিদুল ইসলাম সোহেলের দুটি গণমাধ্যমে নতুন দায়িত্ব
- বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ছাত্র-জনতা ত্যাগ শিকারে প্রস্তুত রয়েছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ; এমপির বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ!
- মার্কিন চুক্তি বাতিলের দাবিতে ৩০ অক্টোবর ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট মশাল মিছিল
- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
» যুবকরা চাইলে সমাজকে পাল্টে দিতে পারে : হাবিবুর রহমান হাবিব এমপি
প্রকাশিত: ৩১. মে. ২০২৪ | শুক্রবার
দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ
সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, একটি অঞ্চলের যুবকরা চাইলেই পুরো সমাজকে পাল্টে দিতে পারে। আমাদের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সবগুলো আন্দোলন সংগ্রামে এদেশের যুবকরাই অগ্রণী ভূমিকা পালন করেছে। এরই ধারাবাহিকতায় বর্তমানেও আমাদের যুবকরা ভালো ভালো কাজ করে যাচ্ছে। যার কারণে সমাজ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে।
তিনি শুক্রবার (৩১ মে) সকালে দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের গোপশহরস্থ অরুণোদয় যুব সংঘের ২০ বছর পূর্তি উপলক্ষ্যে ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।
গোপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প আয়োজন একটি প্রশংসনীয় উদ্যোগ, এই অঞ্চলের যুবকরা খৎনা ক্যাম্পের আয়োজন করেছে, তাদেরকে সহযোগিতা করা আমাদের নৈতিক দ্বায়িত্ব।
অরুণোদয় যুব সংঘের সভাপতি মো. শফিউল ইসলামের সভাপতিত্বে পারভেজ আহমেদ ও মোকাদ্দাছ খানের উপস্থাপনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. বদরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইফুল আলম, মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মামুন খান, জালালাবাদ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সফির আহমদ কামাল, মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য এম. মোর্শেদ খান।
সংগঠনের সদস্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নজরুল খান, ছামিল খান, শিহাব আহমদ, আব্দুল্লাহ খান, আরিফুল ইসলাম, আলমগীর আহমদ, ওয়াসিফ আহমদ, মিনহাজ আহমদ, সাকিব আহমদ, নাঈম আহমদ, জামী আহমদ, জাহের আহমদ, সামী আহমদ, ইবাদ আহমদ প্রমুখ।
ক্যাম্পে অরুণোদয় যুব সংঘের উদ্যোগে শতাধিক বালককে ফ্রি সুন্নতে খৎনা দেয়া হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ২৮৫ বার
সর্বশেষ খবর
- ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিসিক অত্যন্ত সতর্ক : সিসিক প্রশাসক
- সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে : সিসিক প্রশাসক
- উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
- সিলেট সোসাইটির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ; এমপির বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ!
- প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : এমপি এমরান আহমদ চৌধুরী
- গোয়াইনঘাট প্রেসক্লাবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
- বিএনপির আদর্শ ও জনকল্যাণমূলক রাজনীতি তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : সাহেদ আহমদ
- গ্যাস, বিদ্যুৎ সমস্যা সমাধানে পদক্ষেপ সম্বলিত দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ


