- অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের অভিষেক সম্পন্ন
- বঙ্গবীর এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
- জন্মাষ্টমীর শোভাযাত্রায় একসঙ্গে ইসকন ও সার্বজনীন পরিষদ
- শাহজালাল উপশহর হাই স্কুলে এসএসসি মেধাবী শিক্ষার্থীদের মাঝে তৈয়মুন নেছা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান
- ৩নং ওয়ার্ড ফুটবল ফেডারেশনের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
- শুভ জন্মাষ্টমী উপলক্ষে কয়েস লোদী, মিফতাহ সিদ্দিকী ও ইমদাদ চৌধুরীর সাথে পুজা উদযাপন কমিটির মতবিনিময়
- সিলেটে ধর্মীয় স্বাধীনতা নিয়ে তরুণদের প্রাণবন্ত কর্মশালা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটের কাকুয়ার পারে বর্ণাঢ্য র্যালি
- ৩ দিনের মধ্যে ট্রিপল মার্ডারের ঘটনায় প্রকৃত অপরাধীদের আইনের আওতায় না আনলে বৃহত্তর আন্দোলনে যাবে এলাকাবাসী
- কোনভাবেই কাউকে নিপীড়িত হতে দেব না : সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
» মউশিক কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিনহাজ উদ্দিনকে সুয়েবুননেছা আইডিয়াল একাডেমির সংবর্ধনা
প্রকাশিত: ১৩. জুন. ২০২৬ | শনিবার
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধিঃ
মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী কে.এম. মিনহাজ উদ্দিন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ‘মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ (মউশিক) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি-১ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (১৩ জুন) দুপুরে সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সুয়েবুননেছা আইডিয়াল একাডেমির উদ্যোগে প্রতিষ্ঠান প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি কে.এম. মিনহাজ উদ্দিনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রতিষ্ঠানের পরিচালক ও প্রধান শিক্ষক মুফতি মো. শিহাব উদ্দিন এবং সহকারী প্রধান শিক্ষক জাহিদ হাসান।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষিকা ফাতেমা আক্তার রিয়া, জাকিয়া বেগম, নাহিদা আক্তার, সামিয়া আক্তার ও তান্নি বেগম। এছাড়াও অভিভাবক সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন তারেক হোসেন ডালিম, গোলাম মাওলা, সোহেল আহমদ এবং বিশিষ্ট সমাজসেবক শামস উদ্দিনসহ প্রতিষ্ঠানের কোমলমতি ছাত্র-ছাত্রীবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, কে.এম. মিনহাজ উদ্দিন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি-১ নির্বাচিত হওয়ায় সিলেটের শিক্ষাঙ্গন ও সামাজিক অঙ্গনের জন্য অত্যন্ত গৌরবের। নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমকে দেশব্যাপী আরও বেগবান করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
সংবর্ধিত অতিথি কে.এম. মিনহাজ উদ্দিন তাঁর বক্তব্যে এই সম্মাননার জন্য সুয়েবুননেছা আইডিয়াল একাডেমি কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে শিক্ষার আলো ছড়িয়ে দিতে সকলের সহযোগিতা কামনা করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৯৭ বার
সর্বশেষ খবর
- অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের অভিষেক সম্পন্ন
- বঙ্গবীর এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
- জন্মাষ্টমীর শোভাযাত্রায় একসঙ্গে ইসকন ও সার্বজনীন পরিষদ
- শাহজালাল উপশহর হাই স্কুলে এসএসসি মেধাবী শিক্ষার্থীদের মাঝে তৈয়মুন নেছা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান
- ৩নং ওয়ার্ড ফুটবল ফেডারেশনের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর