- সিলেটে চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ
- যুব জাগরণের ডাক; ১৩ আগস্ট যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল
- সড়ক ও জনপথ বিভাগ এবং সিসিকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে খন্দকার মুক্তাদির
- ডিএইচএমএস উত্তীর্ণদের মাঝে সনদ বিতরণ
- জনগণের ভালোবাসা ও বিশ্বাসই আমার পথচলার শক্তি : কয়েস লোদী
- বাণিজ্য মন্ত্রীকে সিলেট জেলা কর আইনজীবী সমিতির স্মারকলিপি প্রদান
- এনজেএল হাসপাতালের উদ্যোগে ওয়ার্ল্ড হেড-নেক ক্যান্সার ডে পালিত
- এবার গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের স্বাস্থ্যে চোখ এমপি এমরান আহমদ চৌধুরীর
- সিলেটের নারী আন্দোলনের পথিকৃৎ সাজেদা বেগমের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত
- সিলেটে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে জনতার ঢল
» সিলেটের মোগলাবাজারে ব্রাকের প্রশিক্ষণ কর্মশালা ও বিনামূল্যে মাছের পোনা বিতরণ
প্রকাশিত: ১০. জুন. ২০২৬ | বুধবার
দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ
দেশের মৎস্য খাতের টেকসই উন্নয়ন, গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং এলাকার অপরিত্যক্ত ও অনাবাদী পুকুর সমূহকে মাছ চাষের আওতায় এনে উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে কাজ করছে এনজিও সংস্থা ব্রাক|
বুধবার (১০ জুন) দুপুরে দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকায় সিলেট আরবান এরিয়ার মোগলাবাজার শাখায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) এর উদ্যোগে এবং কৃষি ও বীমা ইউনিটের সহযোগিতায় ক্ষুদ্র ও প্রান্তিক মৎস্য চাষীদের অংশগ্রহণে ‘মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’র আয়োজন করা হয়|
কর্মশালা শেষে তাদের মাঝে বিনামূল্যে মাছের পোনা বিতরণ করা হয়|
ব্রাকের মোগলাবাজার ব্যবস্থাপক (দাবি) আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাকের এলাকা ব্যবস্থাপক (দাবি) সাইফুল ইসলাম|
অনুষ্ঠানে উপজেলা হিসাব রক্ষকসহ এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন|
প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী মৎস্য চাষীদের মাঝে মাছ চাষের আধুনিক প্রযুক্তি, উৎপাদন বৃদ্ধির কৌশল এবং লাভজনক মৎস্য চাষের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়|
অংশগ্রহণকারীরা প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বাস্তব ক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে নিজেদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন|
প্রশিক্ষণ শেষে উপস্থিত মৎস্য চাষীদের মাঝে বিনামূল্যে মাছের পোনা বিতরণ করা হয়| অনুষ্ঠানটি ঘিরে স্থানীয় মৎস্য চাষীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহের সৃষ্টি হয়েছে|
কর্মশালায়- মাছ চাষের জন্য পুকুর প্রস্তুতির সঠিক পদ্ধতি| মাছের খাদ্য ও পুষ্টি ব্যবস্থাপনা| মাছের রোগবালাই প্রতিরোধ ও প্রতিকার|
ব্র্যাক তেলাপিয়া-২ জাতের বৈশিষ্ট্য ও চাষাবাদ পদ্ধতি এবং আধুনিক ও সঠিক উপায়ে মাছ আহরণ ও বাজারজাতকরণের বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়|
এই সংবাদটি পড়া হয়েছে ১৮৮ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


