শিরোনামঃ-

» বিশ্ব রক্তদাতা দিবসে সিলেটে ২৬ জন বীর রক্তদাতাকে বিশেষ সম্মাননা

প্রকাশিত: ১৪. জুন. ২০২৬ | রবিবার


Manual7 Ad Code

রক্তের কোন বিকল্প নেই, রক্তদাতারা মানবতার শ্রেষ্ঠ উদাহরণ: অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী

নিউজ ডেস্কঃ
মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে আজ মানুষ অনেক কিছু তৈরি করতে পারলেও, কৃত্রিমভাবে রক্ত তৈরি করা কোনভাবেই সম্ভব নয়।

একজন মানুষের জীবনের প্রয়োজনে অন্য একজন মানুষকেই এগিয়ে আসতে হয়।

তিনি রক্তদাতাদের ভূয়সী প্রশংসা করে বলেন, যিনি নিজের শরীর থেকে রক্ত দিয়ে অন্য একজন মুমূর্ষু মানুষের জীবন বাঁচান, তিনি নিঃসন্দেহে অত্যন্ত উদার, মহান এবং ভালো মনের মানুষ।

রক্তদাতা ও গ্রহীতার এই বন্ধন মানবতার এক অনন্য দৃষ্টান্ত। একই সাথে তিনি মানবিক যেকোন প্রয়োজনে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট ও মুজিব জাহান রক্ত কেন্দ্রকে সব ধরনের সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন।

তিনি রোববার (১৪ জুন) বিকেলে বিশ্বরক্ত দাতা দিবস উপলক্ষ্যে সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগ সিলেট জেলা পরিষদ মিলনায়তনে রক্তদাতাদের সম্মাননা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক ও সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান আবুল কাহের চৌধুরী বলেন, আর্তমানবতার সেবায় এবং মুমূর্ষু রোগীদের জরুরি রক্তের চাহিদা মেটাতে রেড ক্রিসেন্ট ও মুজিব জাহান রক্ত কেন্দ্র নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তবে এই মানবিক অগ্রযাত্রার আসল নায়ক হলেন আমাদের নিয়মিত রক্তদাতারা, যাঁদের নিঃস্বার্থ ত্যাগের ঋণ কোনো সম্মাননা দিয়ে শোধ করা সম্ভব নয়।

তিনি যুবসমাজ ও তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রক্তদান নিয়ে সমাজের সব ভুল ধারণা ও ভীতি দূর করে তরুণদের আরও বেশি সংখ্যায় এগিয়ে আসতে হবে।

একটি সুশৃঙ্খল ও সুস্থ সমাজ বিনির্মাণে নিয়মিত রক্তদানের আন্দোলনকে ঘরে ঘরে পৌঁছে দেওয়া এখন সময়ের দাবি।

Manual8 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম, সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী মাহবুবুল হক চৌধুরী।

Manual6 Ad Code

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির সদস্য নিযর রায়, আবু সাঈদ, কামরুজ্জামান দিপু,পারভেজ আহমদ, নার্সিং কলেজের প্রিন্সিপাল রেনোয়ারা আক্তার, যুব উপ প্রধান মোসাদ্দেক চৌধুরী সুমেল।

Manual4 Ad Code

পবিত্র কোরআন তেলাওয়াত করেন, তরিকুল ইসলাম যাওয়াদ।

স্বাগত বক্তব্য রাখেন, মুজিব জাহান রক্তকেন্দ্রের ইনচার্জ ডা. তাওহীদ চৌধুরী।

সবোচ্ছ রক্তদাতাদের মধ্য অনুভূতি প্রকাশ করেন, মোশারফ হোসেন হেলাল।

Manual3 Ad Code

রক্তদাতাদের মধ্য বক্তব্য রাখেন, ইয়াছিন সেলিম, রক্তদানতা সংগঠনের মধ্যে বক্তব্য রাখেন, মেহেদী সিদ্দিকী চেয়ারম্যান রক্ত বিন্দু প্রমুখ।

কার্যকরী সদস্য আব্দুল্লাহ আল মামুন সামুন এর পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে মানবতার সেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ সর্বমোট ২৬ জন রক্তদাতাকে সম্মাননা দেওয়া হয়।

এর মধ্যে ১ জনকে ৫০ বার, ১ জনকে ৩৫ বার, ১ জনকে ২৫ বার এবং ২৩ জনকে ১০ বার স্বেচ্ছায় রক্তদানের জন্য বিশেষ ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ১০৬ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031