শিরোনামঃ-

» জেলা পর্যায়ে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রকাশিত: ১৪. জুন. ২০২৬ | রবিবার

Manual2 Ad Code

আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী নই, উদ্ভাবক হতে চাই : জেলা প্রশাসক মো. সারোয়ার আলম

নিউজ ডেস্কঃ
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হতে চাই না, উদ্ভাবক হতে চাই।

সিলেটের তরুণদের মাঝে যে বিপুল সম্ভাবনা রয়েছে, আজকের এই মেলায় সায়েন্স প্রজেক্ট ও স্টার্টআপগুলোর দিকে তাকালেই তা স্পষ্ট বোঝা যায়। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় এই তরুণরাই আমাদের মূল শক্তি।

স্মার্ট বাংলাদেশের চারটি স্তম্ভস্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি এবং স্মার্ট সোসাইটি গড়ে তুলতে হলে গবেষণাগার থেকে আইডিয়াগুলোকে বাস্তবে রূপ দিতে হবে।

আজকের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং আশ্বস্ত করতে চাই যে, তরুণদের এই উদ্ভাবনী প্রকল্পগুলোকে এগিয়ে নিতে সরকার সব ধরনের সহায়তা করবে।

তিনি আরো বলেন, সিলেটের প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝেও বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি যে প্রবল আগ্রহ রয়েছে, এই মেলা তা প্রমাণ করেছে।

আমাদের উদ্দেশ্য শুধু প্রতিযোগিতার আয়োজন করা নয়, বরং এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে তরুণদের স্টার্টআপ আইডিয়াগুলো বাণিজ্যিক রূপ পেতে পারে এবং কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। আজকের তরুণদের চিন্তা ভাবনা অনেক উন্নত।

তারা পরিবেশবান্ধব জ্বালানি, টেকসই কৃষি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (অও) মতো আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করছে। আমরা জেলা পর্যায় থেকে এদের মেন্টরিং এবং ফান্ডিংয়ের জন্য একটি স্থায়ী নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা করছি।

Manual3 Ad Code

রবিবার (১৪ জুন) বিকেল ৩টায় নগরীর সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে জেলা পর্যায়ের ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

Manual6 Ad Code

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকার অধীনে ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম’, এসইডিপি-এর ব্যবস্থাপনায় এই ইনোভেশন প্রোগ্রামটি বাস্তবায়িত হয়।

সিলেট জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে ও জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী।

Manual7 Ad Code

এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যাণ শাখা) শিহাব বিন আমিন এবং সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক জায়েদা গুলশান সিদ্দিকা।

অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট, নতুন স্টার্টআপ পরিকল্পনা এবং বিভিন্ন উদ্ভাবনী আইডিয়া প্রদর্শন করেন।

Manual5 Ad Code

অতিথিবৃন্দ শিক্ষার্থীদের স্টলগুলো ঘুরে দেখেন এবং তাদের তৈরি বিভিন্ন প্রযুক্তিনির্ভর প্রজেক্টের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠান শেষে সেরা উদ্ভাবন ও বিজ্ঞান প্রজেক্ট উপস্থাপনকারী দলগুলোর মাঝে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। আজকের ১ম ও ২য় বিজয়ীরা চূড়ান্ত পর্যায় অংশগ্রহণের জন্য ঢাকায় যাবেন।

এই সংবাদটি পড়া হয়েছে ২২২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30