শিরোনামঃ-

» উৎসবমুখর পরিবেশে সিলেটে জেলা পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৪. জুন. ২০২৬ | রবিবার

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় অনুষ্ঠিত হলো সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

Manual8 Ad Code

সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সে রবিবার (১৪ জুন) এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনের মেডেল ও পুরস্কার বিতরণ করা হয়।

Manual2 Ad Code

সিলেট জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. নূর হোসেন-এর সভাপতিত্বে ও সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্রীড়া সংগঠক মো. মহসিন আলী, ক্রীড়া সংগঠক ও রেফারি টিটু আহমেদ, প্রমীলা কোচ তানিয়া রহমান, সিনিয়র ক্রীড়া শিক্ষক আব্দুল কাদির, সিনিয়র ক্রীড়া শিক্ষক আব্দুল মজিদ, সিনিয়র ক্রীড়া শিক্ষক ফাতেমা বেগম প্রমুখ।

এসময় সভাপতির বক্তব্যে মো. নূর হোসেন বলেন, বার্ষিক ক্রীড়া কর্মসূচির মূল লক্ষ্যই হলো তৃণমূল থেকে প্রতিভা খুঁজে বের করা।

আজকের বিজয়ীরা আমাদের গর্ব, আর যারা জিততে পারেনি- তাদের জন্য এটা কেবলই শুরু।

Manual2 Ad Code

সিলেট জেলা ক্রীড়া অফিস সবসময় তরুণদের এই পথচলায় পাশে থাকবে। আমরা বিশ্বাস করি, এখান থেকেই আগামী দিনের জাতীয় চ্যাম্পিয়ন উঠে আসবে।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৭৬ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30