- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» সিটির পরিচ্ছন্ন কর্মীদের স্বাস্থ্য-সুরক্ষা প্রশিক্ষণ ও পিপিই বিতরণ
প্রকাশিত: ১৪. জুন. ২০২৬ | রবিবার
নিরাপদ কর্মীই পরিচ্ছন্ন নগর গড়ার মূল শক্তি : সিসিক প্রশাসক
নিউজ ডেস্কঃ
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নিরাপদ কর্মীই পরিচ্ছন্ন নগর গড়ার মূল শক্তি।
পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা নগরীর জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই তাঁদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
তিনি বলেন, ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত কর্মীদের অবশ্যই ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) ব্যবহার করতে হবে এবং নিরাপত্তা নির্দেশিকা মেনে চলতে হবে।
নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা গেলে স্বাস্থ্যঝুঁকি কমবে, কর্মদক্ষতা বাড়বে এবং নগরীর স্যানিটেশন ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।
রোববার (১৪ জুন) বিকেলে নগরীর সোবহানীঘাটস্থ একটি হোটেলের হলরুমে এসএনভি’র (নেদারল্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন) উদ্যোগে ও সিলেট সিটি করপোরেশনের পানি চক্রের টেকসই রুপন্তর প্রকল্প আয়োজিত নগরীর পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীদের পেশাগত স্বাস্থ্য-সুরক্ষা প্রশিক্ষণ এবং ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-এসএনভি’র সিলেট অঞ্চলের ক্লাস্টার কো-অর্ডিনেটর মোছা. রাহিমা বেগমের সঞ্চালনায় বিশেষ অতিথিব বক্তব্য রাখেন, সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, এসএনভির পানি চক্রের টেকসই রুপন্তর প্রকল্পের ইঞ্জিনিয়ারিং অ্যাডভাইজর সুমন আলী এবং প্রশিক্ষণার্থীদের সামনে স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আফজারুল ইসলাম।
‘নগরীর পানি চক্রের টেকসই রূপান্তর প্রকল্প -এর আওতায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার কাজে নিয়োজিত কর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, স্বাস্থ্যঝুঁকি কমানো এবং আধুনিক স্যানিটেশন ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে সিসিকের ৫০ জন পরিচ্ছন্ন কর্মীকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার দেওয়া হয়। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর মধ্যে পিপিই, গ্লাভস্, মাস্ক, সেফটি ক্যাপ, গামবুট জুতা এবং সুপার সেফটি সু (সু-জুতো) উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানটি বাস্তবায়নে সহযোগিতা করে নেদারল্যান্ডস সরকারের সহায়তায় পরিচালিত উন্নয়ন সংস্থা এসএনভি’র আয়োজকরা জানান, নগরীর স্যানিটেশন ব্যবস্থাকে আরও নিরাপদ, পরিবেশবান্ধব ও টেকসই করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এই সংবাদটি পড়া হয়েছে ১৪৮ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর